আল জাজিরার রিপোর্ট লন্ডনভিত্তিক ষড়যন্ত্রের অংশ: কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ফেব্রুয়ারি ২০২১, ১৪:৫৭আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২১, ১৫:৪০

বাংলাদেশ নিয়ে কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরার প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আল জাজিরার প্রতিবেদন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, অসত্য ও ফরমায়েশি। এটি একপেশে, বানোয়াট এবং স্পষ্টতই অপপ্রচার।’

তিনি আরও বলেন, ‘লন্ডনে বসে যারা দেশবিরোধী অপপ্রচার করছে এবং উসকানি দিচ্ছে, এ প্রতিবেদনের পেছনে সেই সাম্প্রদায়িক অশুভ চক্রের যোগসাজশ রয়েছে। এ প্রতিবেদন লন্ডনভিত্তিক ষড়যন্ত্রের অংশ।’

আজ বুধবার (৩ ফেব্রুয়ারি) নিজের সরকারি বাসভবন থেকে অনলাইনে ব্রিফিংকালে এ প্রতিক্রিয়া জানান মন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, ‘এমন একটি অসত্য প্রতিবেদন প্রকাশের ফলে আল জাজিরার গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়েছে। এ নিয়ে দর্শক মহলেও বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। যারা এখনও এ দেশের স্বাধীনতাকে মেনে নিতে পারেনি, এ দেশের অর্জন ও অগ্রগতিকে হিংসার চোখে দেখে, বঙ্গবন্ধু হত্যাকাণ্ড এবং যুদ্ধাপরাধীদের বিচার মেনে নিতে পারেনি, এ প্রতিবেদন তাদের কৌশলী ষড়যন্ত্রের ধারাবাহিকতা। সরকার মনে করে, আল জাজিরা টেলিভিশন সেই রাষ্ট্রবিরোধী অপশক্তির দাবার ঘুঁটিতে পরিণত হয়েছে।’

ওবায়দুল কাদের বলেন, “অল দ্য প্রাইম মিনিস্টার’স ম্যান’ রিপোর্টটি শেখ হাসিনার নেতৃত্বের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রের ধারাবাহিকতা মাত্র। কেননা, তার নেতৃত্বে উন্নয়ন, অর্জনে মাথা উঁচু করে দাঁড়ানো এক দেশ বাংলাদেশ। এ ফরমায়েশি প্রতিবেদন তার বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্রের আরেকটি রূপ মাত্র। কেননা, শেখ হাসিনার সরকার অন্যায়, অনিয়ম আর দুর্নীতির বিরুদ্ধে অত্যন্ত কঠোর। ইতোমধ্যে সরকার শুদ্ধি অভিযানের মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে ‘শূন্য সহিষ্ণুতা’ নীতি স্পষ্ট করছে। বাংলাদেশের আইন নিজস্ব গতিতে ও স্বাধীনভাবে চলছে। দুর্নীতি দমন কমিশন নিজস্ব আইনগত ক্ষমতা ও কর্তৃত্ব অনুযায়ী চাপমুক্ত হয়ে কাজ করছে। দলের নেতাকর্মী বা প্রতিনিধিদের বিরুদ্ধে অভিযোগ উঠলেও কেউ ছাড় পাচ্ছে না। কাজেই কোনও ব্যক্তিবিশেষের দায়কে সরকার প্রধানের সঙ্গে লিংক করা সাংবাদিকতার নীতিবোধকে প্রশ্নবিদ্ধ করে। এটি সঠিক সাংবাদিকতা নয়। বরং এটি সরকারের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক অপপ্রচারের বহিঃপ্রকাশ।”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘৭৫ পরবর্তী সময়ে দেশের সবচেয়ে সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সাহসী ও সুদক্ষ নেতৃত্ব বিশ্বব্যাপী প্রশংসিত। কাজেই দেশে-বিদেশে বসে দেশ ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার করা কোনও কাজে আসবে না, বরং বুমেরাং হবে। কেননা, তার প্রতি দেশবাসীর আস্থা ইস্পাতকঠিন। তিনি স্বজন হারানোর দুঃখ ভুলে এ দেশের মানুষের কষ্ট লাঘবে দিনরাত পরিশ্রম করছেন।’

সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের গণমাধ্যমে স্বাধীনভাবে কাজ করছে, সরকারের সমালোচনাও করছে। দেশের এত ভাইব্রেন্ট এবং অ্যাক্টিভ মিডিয়া যেখানে কোনও ধরনের  তথ্য পায়নি, সেখানে আল জাজিরা টেলিভিশনে শেখ হাসিনাকে নিয়ে অসত্য তথ্য প্রচার অত্যন্ত নিন্দনীয়।’ তিনি আল জাজিরা টেলিভিশন কর্তৃপক্ষকে দেশবিরোধী অপশক্তির এজেন্ডা বাস্তবায়নে সহযোগী না হয়ে এ ধরনের উদ্দেশ্যমূলক, বিভ্রান্তিকর ও একপেশে প্রতিবেদন বন্ধের আহ্বান জানান।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘জনগণ শেখ হাসিনার পাশে রয়েছে। বিগত সময়ে এত অপপ্রচারের পরেও চলমান পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের বিপুল বিজয় তারই প্রমাণ।’ 

আরও পড়ুন-

আল-জাজিরার কাজ সাংবাদিকতার নীতির মধ্যে পড়ে না

আল জাজিরার সংবাদে সেনা সদরের নিন্দা

আল জাজিরার প্রতিবেদন ভিত্তিহীন: পররাষ্ট্র মন্ত্রণালয়

 

/এমএইচবি/এফএস/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম