প্রয়োজনে প্রতিমাসে সৌদি দূতাবাসের সঙ্গে বৈঠক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৩২আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৩২

প্রবাসী কর্মীদের নানাবিধ সমস্যা সমাধানে এখন থেকে প্রয়োজনে প্রতিমাসে একবার সৌদি দূতাবাসের সঙ্গে বৈঠক করবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এসা ইউসুফ এসা আলদুহাইলান এর বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানায়, সৌদি আরবে বাংলাদেশি কর্মীদের স্বল্পতম সময়ে ভিসা প্রসেসিং ও স্মার্ট কার্ড প্রদান, ন্যুনতম অভিবাসন ব্যয়ে সৌদি আরবে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান এবং রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় অসাধু মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম প্রতিরোধ বিষয়ে ফলপ্রসু আলোচনা হয়েছে।

বৈঠকে মন্ত্রী ইমরান আহমদ বলেন, ‘সরকার সুষ্ঠু শ্রম অভিবাসন নিশ্চিত করতে নানাবিধ উদ্যোগ গ্রহণ করেছে। আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ কর্মীর যোগান দিতে আন্তর্জাতিক মানের বিশেষায়িত প্রশিক্ষণ কেন্দ্রসহ আরও ১০০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।’

সৌদি আরবের রাষ্ট্রদূত এসা ইউসুফ এসা আলদুহাইলান বলেন, ‘বাংলাদেশ একটি ভ্রাতৃপ্রতীম মুসলিম প্রধান দেশ। বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিদ্যমান রয়েছে।’

বৈঠকে সৌদি আরবের রাষ্ট্রদূত বাংলাদেশি কর্মীদের প্রশংসা করেন। কর্মীরা যেনও ঝামেলাবিহীনভাবে সৌদি আরবে যেতে পারে এবং সেখানে তাদের প্রাপ্য বেতন-ভাতা ও সুযোগ-সুবিধাসহ সকল অধিকার নিশ্চিত হয় এই ব্যাপারে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক উপস্থিত ছিলেন।

/এসও/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক