ষড়যন্ত্র রুখে দেওয়ার নির্দেশ

উদিসা ইসলাম
০৭ ফেব্রুয়ারি ২০২১, ০৮:০০আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২১, ০৮:০০

(বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত তথ্যের ভিত্তিতে বঙ্গবন্ধুর সরকারি কর্মকাণ্ড ও তার শাসনামল নিয়ে মুজিববর্ষ উপলক্ষে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করছে বাংলা ট্রিবিউন। আজ পড়ুন ১৯৭৩ সালের ৭ ফেব্রুয়ারির ঘটনা।)

বারেককুণ্ডের দুঃখজনক ঘটনা শুনে গভীরভাবে মর্মাহত হন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। নির্বাচন বানচালসহ নানা ষড়যন্ত্র রুখে দেওয়ার নির্দেশ দেন তিনি। নিহত ও আহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা ও আহতদের আরোগ্য কামনা করেন বঙ্গবন্ধু। কঠোর হস্তে পরিস্থিতি মোকাবিলা করতে জেলা প্রশাসন কর্তৃপক্ষকে নির্দেশ দেন তিনি। ঘটনা সরেজমিনে তদন্তের জন্য প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অর্থমন্ত্রী তাজউদ্দীনকে চট্টগ্রামে পাঠান। শ্রমিক সমাবেশে তাজউদ্দিন আহমেদ বলেন, এ ঘটনায় জড়িত অপরাধীদের কঠোর শাস্তি দেওয়া হবে। কিছু সংখ্যক দুষ্কৃতিকারী এ ধরনের কার্যকলাপ শুরু করেছে বলেও মনে করা হয়।

ষড়যন্ত্র রুখে দেওয়ার নির্দেশ

কয়েকদিনের মধ্যে আওয়ামী লীগের ইশতেহার

এই সময়টাতে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনি ম্যানিফেস্টো চূড়ান্ত করা হচ্ছিল। তিন-চার দিনের মধ্যে তা ঘোষণা করা হবে বলে আশা প্রকাশ করা হয়।  নির্বাচনি ম্যানিফেস্টো পুনর্বিবেচনার জন্য এই দিনে আবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে পেশ করা হয়। শেষবারের মতো বিবেচনা ও বঙ্গবন্ধু চূড়ান্ত অনুমোদনের পর আগামী তিন-চার দিনের মধ্যে ঘোষণা করা হবে। বঙ্গবন্ধুর নেতৃত্বে নির্বাচনি এলাকা থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব ঢাকায় পৌঁছালে তাকে আন্তরিক অভিনন্দন  জানানো হয়। আরেকটি আসন থেকে জাতীয় সংসদের নির্বাচিত মোতাহার উদ্দীন ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা এসময় উপস্থিত ছিলেন। তারা গগনবিদারী স্লোগান দিয়ে তোফায়েল আহমেদ ও নেতাদের অভ্যর্থনা জানান।

ষড়যন্ত্র রুখে দেওয়ার নির্দেশ

গণভবনে সেদিনও ভিড় ছিল

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অভিনন্দন জানাতে এইদিনেও গণভবন অভিমুখে অনেকে গিয়েছিলেন। আনন্দ উদযাপনকারীদের নেতৃত্ব দেন নগর আওয়ামী লীগ প্রধান কাজী গোলাম মোস্তফা। জাতির পিতাকে শ্রদ্ধা জানান তারা। বক্তারা বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে জাতীয় সংসদের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাতির জনক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দুটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় আবাল-বৃদ্ধ-বণিতার মধ্যে উৎসাহ-উদ্দীপনা সঞ্চার হয়, দলীয় প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ দলের নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগ কর্মীদের অসংখ্য তারবার্তা ঢাকায় আওয়ামী লীগ অফিসে এসে পৌঁছায়। অভিনন্দন জানানোর জন্য বিভিন্ন স্তরের মানুষের ভিড় দেখা যায়। এছাড়া আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।

ষড়যন্ত্র রুখে দেওয়ার নির্দেশ

শিশু অন্ধত্বের শঙ্কা

ভিটামিন এ-এর অভাবে হাজার হাজার শিশু অন্ধ হয়ে যেতে পারে বলে পত্রিকায় শঙ্কা প্রকাশ করা হয়। খবরে বলা হয়, তিন লাখ লোক কাটারাক্টে ভুগছেন। অন্ধের সংখ্যা কত তার সঠিক কোনও হিসেব বাংলাদেশে তখনও নেই। ম্যালেরিয়া উচ্ছেদ সংস্থার মাধ্যমে ইউনিসেফ ১৯৭৩ এর আগস্টে গ্রামে গ্রামে ছয় বছর পর্যন্ত বয়সী দেড় কোটি শিশুকে এ ক্যাপসু্ল দেওয়া হবে।

/এমআর/
সম্পর্কিত
মুজিব বর্ষ উদযাপনে বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের খরচ ১২৬১ কোটি
ভূমিহীনমুক্ত হচ্ছে সাতক্ষীরার ৬ উপজেলা, প্রস্তুত ৩৬৪টি ঘর
‘প্রধানমন্ত্রীর উপহার বেঁচে থাকার সাহস জুগিয়েছে’
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম