দেশবাসীকে টিকা নেওয়ার আহ্বান প্রধান বিচারপতির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০২১, ১৬:১৮আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২১, ১৭:২৫

মরণঘাতী করোনাভাইরাসের টিকা গ্রহণের পর নিবন্ধনের মাধ্যমে দেশবাসীকে টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

রবিবার (৭ ফেব্রুয়ারি) বিকালে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজে টিকা গ্রহণের পর প্রধান বিচারপতি এ আহ্বান জানান।

সৈয়দ মাহমুদ হোসেন বলেন, ‘আমার স্ত্রী ও আমি টিকা নিয়েছি। আমার এ পর্যন্ত কোনও অসুবিধা হয়নি। দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগের আমিসহ সাত বিচারপতি এবং হাইকোর্ট বিভাগের ৪০ জন বিচারপতি টিকা নিয়েছেন। সুতরাং, আমি দেশবাসীকে বলবো, সবাই যেন তাড়াতাড়ি নিবন্ধন করেন এবং টিকা নেন। স্বল্পোন্নত দেশের মধ্যে বাংলাদেশে সবার আগে টিকা দেওয়া হয়েছে, এটা প্রধানমন্ত্রীর বিশাল কৃতিত্ব।’

রবিবার বিকাল ৩টায় স্ত্রীকে নিয়ে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে আসেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। বিকাল ৩টা ১০ মিনিটে তারা টিকা নেন। এর আগে সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে টিকা নেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের তিন বিচারপতি। তারা হলেন, বিচারপতি কাজী জিনাত হক, বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি রুহুল কুদ্দুস। 

উল্লেখ্য, রবিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বাস্থ্য অধিদফতরে উপস্থিত হয়ে করোনার টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন।

/বিআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম