সশস্ত্র বাহিনীর করোনা টিকাদান কার্যক্রম শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০২১, ১৮:২৮আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২১, ১৮:২৮

বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর কোভিড-১৯ টিকাদান কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। রবিবার (৭ ফেব্রুয়ারি) ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

বাংলাদেশ সেনাবাহিনী

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, রবিবার থেকে দেশব্যাপী  শুরু হওয়া কোভিড-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রমের আওতায় সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ঢাকায় আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনীর সদস্যদের মাঝে টিকাদান কার্যক্রম শুরু হয়।

সেনাবাহিনীর ভারপ্রাপ্ত প্রধান কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই টিকাদান কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। উদ্বোধনের পর সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান প্রথমে টিকা গ্রহণ করেন। পরে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা টিকা গ্রহণ করেন।

উদ্বোধনী দিনে প্রায় ২০০ সেনাসদস্যকে টিকা দেওয়া হয়। টিকা গ্রহণকারী সেনাসদস্যরা কোভিড-১৯ ভ্যাকসিন ম্যানেজমেন্ট সিস্টেম ‘সুরক্ষা’ (surokkha.gov.bd) ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করেন। এছাড়া, দেশের অন্যান্য  সম্মিলিত সামরিক হাসপাতালেও একযোগে এই টিকাদান কার্যক্রম শুরু হয়। এসব অনুষ্ঠানে ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা এবং বিভিন্ন পদবির সামরিক ও অসামরিক সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রতিদিন নিবন্ধনধারীদের মধ্য থেকে প্রায় ৫০০ জনকে টিকা প্রদান করা হবে।

বাংলাদেশ নৌবাহিনী

করোনা মোকাবিলায় সারাদেশে টিকাদান কার্যক্রমের অংশ হিসেবে নৌবাহিনীর সব সদস্যকে টিকাদান কার্যক্রম রবিবার শুরু হয়েছে। এ উপলক্ষে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা নৌ অঞ্চলে নৌবাহিনীর সব হাসপাতালে রবিবার সকাল থেকে এ টিকাদান শুরু হয়। নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল ঢাকায় বানৌজা হাজী মহসীনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।  টিকা প্রদানের মাধ্যমে করোনামুক্ত বাংলাদেশ হবে মুজিববর্ষের শ্রেষ্ঠ উপহার বলে প্রধান অতিথি আশা প্রকাশ করেন।

করোনা ভাইরাস মোকাবিলায় বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপ সঠিকভাবে বাস্তবায়নের লক্ষ্যে নৌবাহিনীর সামরিক ও অসামরিক সদস্যদের প্রতিদিন সকাল ৯টা হতে ১০টা ৩০ মিনিট পর্যন্ত টিকা প্রদান করা হবে। এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, সকল সামরিক ও অসামরিক নৌ সদস্যদের নিবন্ধন কার্যক্রম শুরু হয়।

বাংলাদেশ বিমান বাহিনী

দেশব্যাপী কোভিড-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রমের আওতায় ঢাকায় বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি বাশারের মেডিক্যাল স্কোয়াড্রনে আনুষ্ঠানিকভাবে বিমান বাহিনীর সদস্যদের মাঝে টিকাদান কার্যক্রম শুরু হয়।

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত টিকাদান কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। টিকাদান কর্মসূচি উদ্বোধনের সময় বাংলাদেশ বিমান বাহিনী প্রধান প্রথমে টিকা গ্রহণ করেন। পরে বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও অন্য সদস্যদের  টিকা প্রদান করা হয়।

উদ্বোধনী দিনে বাংলাদেশ বিমান বাহিনীর ৩০ জন সদস্যকে টিকা প্রয়োগ করা হয়। টিকা গ্রহণকারী বিমান বাহিনীর সকল সদস্য কোভিড-১৯ ভ্যাকসিন ম্যানেজমেন্ট সিস্টেম (surokkha.gov.bd) ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করেন। এছাড়া, বাংলাদেশ বিমান বাহিনীর সকল ঘাঁটিতে একযোগে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।  টিকাদান কর্মসূচিতে বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ অপর সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয়

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল ঢাকা সিএমএইচে টিকা গ্রহণ করেন। পরবর্তীতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রায় ৫০ জন ঊর্ধ্বতন কর্মকর্তা টিকা নেন।

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম