২০৪১ সালের আগেই বাংলাদেশ উন্নত দেশ হবে: মোজাম্মেল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৪৮আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৪৮

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, দেশের উন্নয়নের বর্তমান ধারা অব্যাহত থাকলে  ২০৪১ সালের অনেক আগেই বাংলাদেশ উন্নত দেশ হবে। তিনি বলেন, ‘বাংলাদেশের অধিকাংশ বড় বড় প্রকল্পে জাপানের অবদান রয়েছে। বাংলাদেশ -জাপানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক শক্ত ভিতের ওপরে প্রতিষ্ঠিত এবং দিন দিন তা আরও শক্তিশালী হচ্ছে।’

রবিবার (৭ ফেব্রুয়ারি) ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি সচিবালয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন।

এ সময় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ এবং জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক মো. জহুরুল ইসলাম রোহেলসহ মন্ত্রণালয় এবং জাপানি দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পরপরই ১৯৭২ সালে জাপান স্বীকৃতি দেয় এবং বাংলাদেশে দূতাবাস প্রতিষ্ঠা করে।’

২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে অভিনন্দন জানিয়ে জাপানের রাষ্ট্রদূত বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে  বাংলাদেশের অভূতপূর্ণ উন্নয়ন সাধিত হয়েছে।’ ২০২২ সালে বাংলাদেশ-জাপানের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরপূর্তিতে বন্ধু প্রতিম এই দুই দেশের সম্পর্ক ভিন্ন মাত্রা পাবে বলে উভয়েই আশাবাদ ব্যক্ত করেন।

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম