বাংলাদেশকে ৩৪০ কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০২১, ২০:০৪আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২১, ২২:০৭

বাংলাদেশকে ৩৪০ কোটি টাকা (৪০ মিলিয়ন মার্কিন ডলার) ঋণ অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্টের (ই-জিপি) সক্ষমতা ও পরিসর বাড়াতে এ অর্থ ব্যয় করা হবে। রবিবার (৭ ফেব্রুয়ারি) বিশ্বব্যাংকের ঢাকা অফিস থেকে পাঠানে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার (৬ ফেব্রুয়ারি) বিশ্বব্যাংকের সদর দফতর এ ঋণ অনুদান দিয়েছে।

এই ঋণ সরকারি কেনাকাটায় ই-জিপির ব্যবহার প্রসারিত করতে সহযোগিতা করবে জানিয়ে বিশ্বব্যাংক বলেছে, ডিজিটালাইজিং ইমপ্লিমেন্টেশন মনিটরিং অ্যান্ড পাবলিক প্রকিউরমেন্ট’ প্রকল্পের আওতায় এ ঋণ অনুমোদন দেওয়া হয়েছে।

বাংলাদেশ ও ভুটানে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন বলেন, করোনা মহামারির সময় পুরো দেশের উন্নয়ন কাজ চলমান রাখতে ই-জিপি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ ঋণ সহায়তা ই-জিপির শতভাগ ব্যবহার নিশ্চিত করবে। সরকারি কেনাকাটায় বাংলাদেশে পদ্ধতিগত উন্নয়ন হয়েছে। একইসঙ্গে ই-জিপির উন্নয়নের মাধ্যমে কাজের গুণগত মান ঠিক রাখবে ও যথাসময়ে সম্পন্ন করার বিষয়টিও নিশ্চিত করবে।

/এসআই/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম