নরওয়েকে বড় বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০২১, ২১:২৪আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২১, ২২:০১

নরওয়েকে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বড় ধরনের বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার ভেন্ডসেন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘ভৌগোলিকভাবে বাংলাদেশের অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশে বিনিয়োগ করলে এশিয়া ও দক্ষিণ এশিয়ার বাজারে প্রবেশ করার সুযোগ রয়েছে।’

রবিবার (৭ জানুয়ারি) গণভবনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত। পরে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম. এম. ইমরুল কায়েস সাংবাদিকদের ব্রিফ করেন।

সাক্ষাতে বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ ও আঞ্চলিক বাজার সুবিধাসহ বিভিন্ন সুযোগ-সুবিধার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে তথ্যপ্রযুক্তি ও পরিবেশবান্ধব পাটসহ বিভিন্ন সেক্টরে বড় ধরনের বিনিয়োগ নিয়ে আসতে নরওয়ের বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান।

মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনে নরওয়ের সহযোগিতার কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী। দেশব্যাপী কোভিড-১৯ টিকা প্রদান কার্যক্রম শুরু করার কথাও তুলে ধরেন তিনি।

রাষ্ট্রদূত এসপেন রিকটার ভেন্ডসেন বলেন, ‘স্বাধীনতা যুদ্ধের পর প্রথম দিকে বাংলাদেশকে স্বীকৃতিদানকারী দেশগুলোর অন্যতম নরওয়ে।’

স্বাধীনতার পর থেকে বাংলাদেশের সঙ্গে নরওয়ের সহযোগিতামূলক সম্পর্কের কথা তুলে ধরে রাষ্ট্রদূত বলেন, ‘নরওয়ে বাংলাদেশের অন্যতম বড় উন্নয়ন অংশীদার।’

/এমএইচবি/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম