করোনায় আরও মৃত্যু ১০, শনাক্ত ৩৮৮

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৪৮আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৩১

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ জন এবং শনাক্ত হয়েছেন ৩৮৮ জন। বুধবার (১০ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এখন পর্যন্ত দেশে করোনায় মোট মারা গেছেন ৮ হাজার ২৩৯ জন। আর মোট শনাক্ত হয়েছেন ৫ লাখ ৩৯ হাজার ১৫৩ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৪০২টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৯৯৯টি। এ পর্যন্ত মোট ৩৭ লাখ ৯২ হাজার ২৪১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭১৭ জন, এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৮৫ হাজার ২৯০ জন।

স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০টি নমুনায় ২ দশমিক ৫৯ শতাংশ এবং এ পর্যন্ত মোট ১৪ দশমিক ২২ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন ৯০ দশমিক ০১ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৫৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০ জনের মধ্যে ৭ জন পুরুষ এবং ৩ জন নারী। দেশে করোনায় এ পর্যন্ত পুরুষ ৬ হাজার ২৪৩ জন এবং নারী ১ হাজার ৯৯৬ জন মৃত্যুবরণ করেছেন। বয়স বিশ্লেষণে দেখা  যায়, মৃত ১০ জনের মধ্যে ৬০ ঊর্ধ্ব ৭ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২ জন এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন  মারা গেছেন। বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ৬ জন, চট্টগ্রামে ১ জন, রংপুরে ১ জন এবং ময়মনসিংহে ২ জন মারা গেছেন। ১০ জনের সবাই হাসপাতালে মারা যান।

/এসও/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম