ফেসবুকে অপপ্রচারকারীদের শাস্তি চায় সংসদীয় কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ফেব্রুয়ারি ২০২১, ২১:০৫আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২১, ২১:০৫

দেশে ও বিদেশে অবস্থান করে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রের বিরুদ্ধে অসত্য তথ্য প্রচারকারীদের আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা চায় স্বারষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। এজন্য কমিটির আগামী বৈঠকে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

বুধবার (১০ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে সংসদ সচিবালয়ের  সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বৈঠকের কার্যপত্র থেকে জানা গেছে, বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ ঘটনা, সরকারবিরোধী অপপ্রচার, সম্মানিত ব্যক্তিদের মানহানিকর বিভিন্ন বিষয়, যেমন– জাতীয় নির্বাচন, কোভিড–১৯, সড়ক আন্দোলন ইত্যাদি বিষয়ে অপপ্রচার ছড়ানোর অভিযোগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ ( সিআইডি) ১৩টি মামলা করেছে। এসব মামলায় ৩৫ জনকে আসামি করা হয়েছে।  এছাড়া গত বছরের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত পর্যন্ত মোট ৯৮৯টি বিভিন্ন আইডি/পেজ বন্ধ করার জন্য বিটিআরসিকে চিঠি দেওয়া হয়েছে। মন্ত্রণালয় জানায়, পুলিশের বিভিন্ন ইউনিট অনলাইনে যেকোনও অপরাধমূলক কার্যক্রম নজরদারি করে থাকে। সাম্প্রতিককালে সামাজিক যোগাযোগ মাধ্যমে সর্বাধিক প্রোপাগান্ডা ছড়ায়—এমন ব্যক্তিদের আইডি প্রোফাইলিং করা হয়েছে। বিশিষ্ট ব্যক্তিদের সম্মানহানি এবং জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতাকারীদের যাবতীয় কার্যক্রম সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদকাসক্তের আসামিরা বিশেষ অপরাধী বিধায় তারা যাতে সহজে জামিনে বের হয়ে যেতে না পারে, সে লক্ষ্যে প্রয়োজনে আইন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে পদক্ষেপ নিতে বলেছে সংসদীয় কমিটি। এছাড়া আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য কমিটি মতামত প্রদান করে। মাদক মামলাসহ সকল মামলায় জড়িত আসামি সে যে দলেরই হোক না কেন, তাকে কোনও ছাড় না দেওয়ার জন্য কমিটি সুপারিশ করে।

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম