বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত। খুনি হিসেবে আমরা জিয়ার খেতাব বাতিলের কথা বলেছি।
রবিবার (১৪ ফেবওুয়ারি) তোপখানা রোডস্থ পরিবহনপুল ভবনে অবস্থিত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে নিজ দফতরে কয়েকজন সংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এ সময় মন্ত্রী বলেন, তার দলের পক্ষ থেকে বলা হচ্ছে, তিনি খুনের সঙ্গে জড়িত নন। আমরা বলেছি, তার কী সম্পৃক্ততা আছে সেটার দালিলিক প্রমাণ ও তথ্যাদিসহ আমরা জাতির কাছে উপস্থাপন করবো।
আ ক ম মোজাম্মেল হক বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার সঙ্গে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জড়িত থাকার প্রমাণ রয়েছে। জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্ত হয়েছে নাকি প্রস্তাব করা হয়েছে- এমন প্রশ্নে তিনি বলেন, প্রস্তাব করা হয়েছে। এটি তো আপনারা দেখেছেনই। আমরা তো প্রস্তাবের মালিক, আমরা প্রস্তাব করেছি।
উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) সভায় জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাবসহ বঙ্গবন্ধুর চার দণ্ডপ্রাপ্ত খুনির মুক্তিযোদ্ধার খেতাবও বাতিলের সুপারিশ করা হয়।









