ইতালির নতুন প্রধানমন্ত্রীকে ঢাকা সফরের আমন্ত্রণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৪৬আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৪৬

ইতালির নতুন প্রধানমন্ত্রী মারিও দ্রাঘিকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৫ ফেব্রুয়ারি) এক অভিনন্দন বার্তায় মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসবে যোগ দেওয়ার জন্য মারিও দ্রাঘিকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান তিনি।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এতথ্য জানান।

উল্লেখ্য, ২০২০ সালের ফেব্রুয়ারিতে শেখ হাসিনা রোম সফর করেন। ওই সময় ইতালির তৎকালীন প্রধানমন্ত্রীকে ঢাকা সফরের জন্য আমন্ত্রণ জানান তিনি। পরবর্তীতে গত বছরের মাঝামাঝি বাংলাদেশ থেকে  শ্রমিক নেওয়ার  সিদ্ধান্ত নেয় ইতালি।এ কারণে বাংলাদেশের প্রধানমন্ত্রী তখন ধন্যবাদ জানিয়ে ইতালির প্রধানমন্ত্রীকে চিঠি দেন এবং  আবারও তাকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান।

এ বিষয়ে মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘গোটা ইউরোপে যুক্তরাজ্যের পরে ইতালিতেই সবচেয়ে বাংলাদেশি থাকে। এ ছাড়া তাদের সঙ্গে আমাদের বাণিজ্যের পরিমাণও অনেক।’

উন্নয়ন ও সামরিকসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশকে সহযোগিতা করে আসছে ইতালি বলে  জানান এই কর্মকর্তা।

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম