করোনায় বাংলাদেশের পারিবারিক ব্যবসা কম ক্ষতির সম্মুখীন হয়েছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০২১, ২২:৫৩আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২১, ২২:৫৩

করোনার কারণে বিশ্বের বিভিন্ন দেশে পারিবারিক ব্যবসা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। তবে বাংলাদেশে ক্ষতির হার অনেক কম। যুক্তরাজ্যভিত্তিক অর্থনৈতিক সমীক্ষা সংস্থা পিডব্লিউসি’র জরিপে এই তথ্য পাওয়া যায়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ‘১০ম গ্লোবাল ফ্যামিলি বিজনেস সার্ভে ২০২১’ শীর্ষক প্রতিবেদনে বাংলাদেশের পারিবারিক ব্যবসা সম্পর্কে এ তথ্য তুলে ধরা হয়।

সমীক্ষায় বলা হয়, বিগত অর্থবছরে করোনার ঠিক আগ মুহূর্তে বাংলাদেশের পারিবারিক ব্যবসার অবস্থা মিশ্র ছিল। সেখানে প্রবৃদ্ধি ছিল ৫২ শতাংশ এবং আয় কমেছিল ১৭ শতাংশ। ২০১৮ সালে যেখানে প্রবৃদ্ধি ছিল ৮৪ শতাংশ এবং আয় কমেছিল মাত্র ৩ শতাংশ। বাংলাদেশের চিত্র বিশ্বের প্রায় অন্যান্য দেশের মতো। বিশ্বে ৫৫ শতাংশ পারিবারিক ব্যবসা বেড়েছে যেখানে ১৯ শতাংশ আয় কমেছে।

সমীক্ষায় আরও বলা হয়, করোনার কারণে পারিবারিক ব্যবসার আয় ৩১ শতাংশ কমে যাবে বলে ধারণা করা হয়েছিল। যেখানে পুরো বিশ্বের ৪৬ শতাংশ আয় কমে যাওয়ার ধারণা করা হয়। ২০২২ সালে বাংলাদেশের পারিবারিক ব্যবসা প্রবৃদ্ধি অর্জনে অত্যন্ত আশাবাদী তবে ২০২১ সাল নিয়ে শঙ্কা রয়েছে। বাংলাদেশের ৭৪ শতাংশ পারিবারিক ব্যবসা ২০২১ সালে প্রবৃদ্ধির আশা করছে এবং ৯৩ শতাংশ আশা করছে ২০২২ সালে।

/এসও/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম