করোনায় আবারও বাড়ছে মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ফেব্রুয়ারি ২০২১, ১৬:২৫আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৪৭

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬ জন এবং শনাক্ত হয়েছেন ৪৪৩ জন। গত দুই দিনে করোনায় মৃত্যুর সংখ্যা ছিল যথাক্রমে ১৩ জন (মঙ্গলবার) ও ১১ জন (সোমবার)। বুধবার (১৭ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দেশে এখন পর্যন্ত করোনায় মোট মারা গেছেন ৮ হাজার ৩১৪ জন এবং মোট শনাক্ত হয়েছেন ৫ লাখ ৪১ হাজার ৮৭৭ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৬ হাজার ৪৩১টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ৬১২টি। এ পর্যন্ত মোট ৩৮ লাখ ৯৩ হাজার ৬৫৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৩৩ জন, এ পর্যন্ত মোট সুস্থ ৪ লাখ ৮৯ হাজার ২৫৪ জন।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০টি নমুনায় ২ দশমিক ৬৭ শতাংশ এবং এ পর্যন্ত মোট ১৩ দশমিক ৯২ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন ৯০ দশমিক ২৯ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৫৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত ১৬ জনের মধ্যে ১২ জন পুরুষ এবং ৪ জন নারী। দেশে এ পর্যন্ত করোনায় মোট ৬ হাজার ২৯৩ জন পুরুষ এবং ২ হাজার ২১ জন নারী মারা গেছেন। বয়স বিশ্লেষণে দেখা যায়, ১৬ জনের মধ্যে ষাটোর্ধ্ব ৮ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৪ জন এবং ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৪ জন মারা গেছেন। বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারী ১৬ জনের মধ্যে ঢাকা বিভাগের ১২ জন, চট্টগ্রামের ১ জন, খুলনার ১ জন এবং রংপুরের ২ জন মারা গেছেন। ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৫ জন এবং বাড়িতে মারা গেছেন একজন।

 

/এসও/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম