ইসলামিক ফাউন্ডেশনে নতুন মহাপরিচালক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৪৩আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৪৩

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. মো. মুশফিকুর রহমান ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক হিসেবে যোগদান করেছেন। বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে যোগদান করেন তিনি। মুশফিকুর রহমান ইসলামিক ফাউন্ডেশনের বিদায়ী মহাপরিচালক আনিস মাহমুদের স্থলাভিষিক্ত হলেন।

জনপ্রশাসন মন্ত্রণালয় গত ১ ফেব্রুয়ারি মুশফিকুর রহমানকে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দিয়ে আদেশ জারি করে। বিসিএস ১৩ তম ব্যাচের কর্মকর্তা ড. মো. মুশফিকুর রহমান ১৯৯৪ সালে প্রশাসন ক্যাডারে যোগদান করেন। এরপর তিনি বিভিন্ন জেলা-উপজেলায় সহকারী কমিশনার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, মন্ত্রণালয়ের (উপ-সচিব) ও নেত্রকোনা জেলার জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি মন্ত্রিপরিষদ বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

নবনিযুক্ত মহাপরিচালক দায়িত্ব গ্রহণের পর ইসলামিক ফাউন্ডেশনের আগারগাঁও অফিসের সভাকক্ষে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালকদের সঙ্গে এক পরিচিতি সভা করেন।

/সিএ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম