পলিটেকনিকের পরীক্ষার তারিখ ঘোষণা, হোস্টেল খোলার নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ফেব্রুয়ারি ২০২১, ২২:০৬আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২১, ২২:০৭

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ ও অষ্টম পর্বের পরীক্ষায় আগামী ২২ ফেব্রুয়ারি অংশ নিতে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের জন্য ছাত্রাবাস ও ছাত্রীনিবাস খুলে দেওয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বোচ্চ ৬০ শতাংশ শিক্ষার্থী ছাত্রাবাস ও ছাত্রীনিবাসে অবস্থান নিতে পারবেন। স্বাস্থ্যবিধি মেনে হোস্টেলে অবস্থান নেওয়া, খাওয়া-দাওয়া করা এবং পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে শিক্ষক ও শিক্ষার্থীদের অবশ্যই মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করতে হবে এবং শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে।

মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের ছাত্রাবাস ও ছাত্রীনিবাসে অবস্থান নেওয়াসহ পরীক্ষা অনুষ্ঠানের জন্য একটি কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া কেন্দ্রীয়ভাবে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ আরেকটি কমিটি গঠন করবে। প্রতিষ্ঠানের মনিটরিং কমিটি এবং কেন্দ্রীয়ভাবে গঠন করা কমিটি শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কীনা তা পর্যবেক্ষণ করবে। এছাড়া স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

এর আগে মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদফতর কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবের কাছে ছাত্রাবাস ও ছাত্রীনিবাস খুলে দেওয়ার নির্দেশনা চায়। এর পেক্ষিতে এই নির্দেশনা দেওয়া হলো।

/এসএমএ/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম