প্রথমবারের মতো মাতৃভাষা পদক পাচ্ছেন ৩ ব্যক্তি, এক প্রতিষ্ঠান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০২১, ২১:৩৯আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ২১:৩৯

মাতৃভাষায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে প্রথমবারের মতো বিশ্বজুড়ে আন্তর্জাতিক মাতৃভাষা পদক দেবে সরকার। রবিবার (২১ ফেব্রুয়ারি) শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এই পদক দেওয়া হবে।

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে দিবসটি উপলক্ষে আয়োজিত চার দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী দিনে পদকপ্রাপ্তদের হাতে এ পদক তুলে দেওয়া হবে।  অনুষ্ঠানটি  ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এই প্রথমবার দুই ক্যাটাগরিতে এ পদক দেওয়া হবে। এ বছর দুই জন দেশি নাগরিক,একজন বিদেশি নাগরিক ও একটি প্রতিষ্ঠানকে পদক দেওয়া হবে।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি)  শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেনের দেওয়া অনুষ্ঠান সূচিতে পদক দেওয়ার বিষয়টি তুলে ধরা হয়েছে। তবে কাদেরকে পদক দেওয়া হবে তিনি তা নিশ্চিত করেননি।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর উদ্যোগে এ পদক দেওয়া হচ্ছে। দুই  বছর অন্তর এ পদক দেওয়া হবে। ‘আন্তর্জাতিক মাতৃভাষা জাতীয় পদক-২০২১’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা আন্তর্জাতিক পদক-২০২১’-এ দুই ক্যাটাগরিত পদক দেওয়া হবে। নীতিমালা অনুযায়ী, পদক হিসেবে ১৮ ক্যারেট মানের ১৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক,সম্মাননাপত্র এবং চার লাখ টাকা বা পাঁচ হাজার ডলার দেওয়া হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পদকপ্রাপ্ত দেশীয় দুই জন হলেন— জাতীয় অধ্যাপক মুহাম্মদ রফিকুল ইসলাম ও মথুরা বিকাশ ত্রিপুরা। বিদেশি ব্যক্তি হলেন— উজবেকিস্তানের নাগরিক ইসমাইলভ গুলম মিরজায়েভিচ। আর প্রতিষ্ঠানটি হলো বলিভিয়ার অ্যাক্টিভিজমো লেংকুয়াস।

২০১৯ সালের নীতিমালা অনুযায়ী, পৃথিবীর বিভিন্ন মাতৃভাষা সংরক্ষণ, পুনরুজ্জীবন ও বিকাশে বিশেষ অবদান, মাতৃভাষা চর্চায় প্রমাণিত বিশেষ অবদান, মাতৃভাষায় গবেষণায় বিশেষ অবদান, মাতৃভাষা সংরক্ষণ, পুনরুজ্জীবন ও বিকাশে ডিজিটাল প্রযুক্তির উদ্ভাবনে বিশেষ অবদান, বহির্বিশ্বে মাতৃভাষা ও বিদেশি ভাষা প্রচার ও প্রসারে বিশেষ অবদান, মাতৃভাষায় রচিত সাহিত্য ও অন্যান্য বিষয়ে রচিত মৌলিক গ্রন্থাবলী বিদেশি ভাষায় অনুবাদে বিশেষ অবদান, বিদেশি ভাষায় রচিত সাহিত্য ও অন্যান্য বিষয়ে রচিত গ্রন্থ বাংলা ভাষায় অনুবাদে বিশেষ অবদান রাখায় এ পদক দেওয়া হবে।

 

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম