মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, অধিকাংশের মুখে মাস্ক নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ফেব্রুয়ারি ২০২১, ০১:৫২আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২১, ০২:০৬

করোনাকালে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য স্বাস্থ্যবিধির কথা চিন্তা করে জনসমাগমের ওপর নানা বিধিনিষেধ থাকলেও শহীদ মিনার প্রাঙ্গণে তা মানা হচ্ছে না।

ঢাকা মেট্রোপলিটন পুলিশে পক্ষে থেকে বলা হয়েছে, দলগতভাবে সর্বোচ্চ পাঁচজন এবং ব্যক্তিপর্যায়ে সর্বোচ্চ দুই জনের শ্রদ্ধা নিবেদন করতে পারবেন। কিন্তু সে নির্দেশনা জারি করেছে তা মানছে না কেউই। ১২ টা ৩০ মিনিটে সর্বস্তরের মানুষের জন্য খুলে দেওয়া পরপরই সেখানে নামে মানুষের ঢল।

মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, অধিকাংশের মুখে মাস্ক নেই

সরেজমিনে দেখা যায়, সাধারণ মানুষসহ বিভিন্ন প্রতিষ্ঠান সংগঠনের ব্যানারে দল বেধে এসে শ্রদ্ধা নিবেদন করছেন। সামাজিক দূরত্বসহ স্বাস্থ্যবিধি উপেক্ষা করতে দেখা গেছে প্রায় সবাইকে। দল বেধে শ্রদ্ধা নিবেদন করতে আসা অধিকাংশের মুখে নেই মাস্ক। নিরূপায় হয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে দায়িত্বরত বিএনসিসি সদস্যদের। নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা কাউকে নিষেধ করছেন না।

স্বাস্থ্যবিধির মানার বিষয়ে জানতে চাইলে, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পক্ষে শ্রদ্ধা নিবেদন করে আসা শিক্ষকরা জানান, আসলে শ্রদ্ধা নিবেদনের সময় এভাবে দুই/ চারজন আসা যায় না। স্বাস্থ্যঝুঁকি থাকলেও বাংলার বীর সন্তানদের শ্রদ্ধা নিবেদনের জন্য ঝুঁকি মনে হচ্ছে না।

মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, অধিকাংশের মুখে মাস্ক নেই

ঢাকা মহানাগর হোটেল রেস্তোরাঁ সমিতির ব্যানারে এসেছেন ১৫/২০ জনের একটি দল। তাদের মধ্যে শফিকুল ইসলাম বলেন, আজ শ্রদ্ধা নিবেদনের দিন। এতকিছু ভেবে চললে হবে না। একটু ঝুঁকি থাকবেই।

/এসএইচ/এসআইআর/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম