আরও ৭ মৃত্যু, শনাক্ত ৩২৭

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ফেব্রুয়ারি ২০২১, ১৬:১৬আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২১, ১৭:২৬

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৭ জন মারা গেছেন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় মারা গেলেন আট হাজার ৩৪৯ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৩২৭ জন, এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন পাঁচ লাখ ৪৩ হাজার ৩৫১ জন। একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৭৫ জন, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন চার লাখ ৯১ হাজার ৩৬৭ জন।

রবিবার (২১ ফেব্রুয়ারি) করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এসব তথ্য জানায়।

অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন শনাক্তের হার ২ দশমিক ৩৩ শতাংশ, এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ৪৩ শতাংশ, আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৫৪ শতাংশ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে বর্তমানে ২১৪টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে। এরমধ্যে আরটি-পিসিআরের মাধ্যমে পরীক্ষা করা হচ্ছে ১১৭টি পরীক্ষাগারে, জিন-এক্সপার্ট মেশিনের মাধ্যমে পরীক্ষা করা হচ্ছে ২৯টি পরীক্ষাগারে, র‌্যাপিড অ্যান্টিজেনের মাধ্যমে পরীক্ষা করা হচ্ছে ৬৮টি পরীক্ষাগারে।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ১৪ হাজার ২১২টি। আর নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৩৪টি। এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৯ লাখ ৪৭ হাজার ৬৭৩টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৩০ লাখ ৫২ হাজার ৯৪৬টি, আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে আট লাখ ৯৪ হাজার ৭২৭টি।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৭ জনের সবাই পুরুষ। করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত পুরুষ মারা গেছেন ছয় হাজার ৩২১ জন, আর নারী মারা গেছেন দুই হাজার ২৮ জন। শতকরা হিসেবে পুরুষ ৭৫ দশমিক ৭১ শতাংশ এবং নারী ২৪ দশমিক ২৯ শতাংশ।

বয়স বিবেচনায় মৃত্যুবরণকারীদের মধ্যে ষাটোর্ধ্ব ৬ জন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন রয়েছেন। তাদের সবাই হাসপাতালে মারা গেছেন।

বিভাগ বিশ্লেষণে জানানো হয়, মারা যাওয়াদের ছয় জন ঢাকা বিভাগের এবং একজন রাজশাহী বিভাগের।

/জেএ/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম