আরও মৃত্যু ৭, শনাক্ত ৩৬৬

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০২১, ১৬:১০আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৪৪

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ জন এবং শনাক্ত হয়েছেন ৩৬৬ জন। এ পর্যন্ত দেশে করোনায় মোট মারা গেছেন ৮ হাজার ৩৫৬ জন এবং আক্রান্ত হয়েছেন মোট পাঁচ লাখ ৪৩ হাজার ৭১৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬৯২ জন, এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন চার লাখ ৯২ হাজার ৫৯ জন।

সোমবার (২২ ফেব্রুয়ারি) করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় দেশে করোনার নমুনা সংগৃহীত ১১ হাজার ৫১টি এবং পরীক্ষা হয়েছে ১১ হাজার ১০৩টি। এ পর্যন্ত দেশে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৩৯ লাখ ৫৮ হাজার ৭৭৬টি।

অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩ দশমিক ৩০ শতাংশ, আর এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ৫০ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ।

দেশে বর্তমানে ২১৪টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা হচ্ছে। এরমধ্যে আরটি-পিসিআরের মাধ্যমে পরীক্ষা হচ্ছে ১১৭টি পরীক্ষাগারে, জিন-এক্সপার্ট মেশিনের মাধ্যমে হচ্ছে ২৯টি পরীক্ষাগারে এবং র‌্যাপিড অ্যান্টিজেনের মাধ্যমে হচ্ছে ৬৮টি পরীক্ষাগারে।

২৪ ঘণ্টায় মারা যাওয়া ৭ জনের মধ্যে পুরুষ ৪ জন ও নারী ৩ জন। দেশে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত পুরুষ মারা গেছেন ৬ হাজার ৩২৫ জন এবং নারী ২ হাজার ৩১ জন। শতকরা হিসাবে যা পুরুষ ৭৫ দশমিক ৭০ শতাংশ ও নারী ২৪ দশমিক ৩১ শতাংশ।

বয়স বিশ্লেষণে দেখা যায়, ১৪ ঘণ্টায় মারা যাওয়া ৭ জনের মধ্যে ষাটোর্ধ্ব ৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২ জন এবং ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১ জন।

বিভাগভিত্তিক বিশ্লেষণে মারা যাওয়া ৭ জনের মধ্যে ঢাকা বিভাগের ৫ জন এবং বরিশাল ও রাজশাহী বিভাগের আছেন একজন করে। ৭ জনের সবাই হাসপাতালে মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া ৬৯২ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন ৪৬৬ জন, চট্টগ্রাম বিভাগের ১৯৬ জন, রংপুর, সিলেট ও খুলনা বিভাগের আছেন ৩ জন করে, বরিশাল বিভাগের আছেন ৬ জন আর রাজশাহী বিভাগের আছেন ১৫ জন। 

 

/জেএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম