পিছিয়ে যাচ্ছে ৪১ ও ৪২তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০২১, ১৭:২৫আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৪৩

বিসিএস পরীক্ষার্থীদের বিচলিত না হওয়ার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘বিসিএস পরীক্ষার আবেদন ও পরীক্ষার তারিখ পিছিয়ে দেওয়া অর্থাৎ বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার তারিখের সঙ্গে সমন্বয় রেখে নতুন তারিখ ঘোষণা করার ব্যবস্থা সরকার নেবে।

সোমবার (২২ ফেব্রুয়ারি) উচ্চশিক্ষা সংক্রান্ত বিষয়ে প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এই তথ্য জানিয়েছেন। ভার্চুয়াল এ প্রেস ব্রিফিংয়ে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরীও উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ঈদুল ফিতরের পর আগামী ২৪ মে’র আগে কোনও শিক্ষা প্রতিষ্ঠান কোনও পরীক্ষা নিতে পারবে না। বিসিএস পরীক্ষার তারিখও সমন্বয় করতে হবে। যেসব পরীক্ষা নেওয়া হচ্ছে তা বন্ধ রাখতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা চলছে। সেসব পরীক্ষাও বন্ধ রাখার নির্দেশনা দেন শিক্ষামন্ত্রী।

প্রসঙ্গত, ৪১তম বিসিএস’র প্রিলিমিনারি পরীক্ষা আগামী ১৯ মার্চ হবে বলে ঘোষণা করেছিল সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আর ৪২তম বিসিএস’র প্রিলিমিনারি পরীক্ষা ফেব্রুয়ারি এবং ৪৩তম বিসিএস’র প্রিলিমিনারি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয় আগামী ৬ আগস্ট।

ভার্চুয়াল মাধ্যমে প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীদের মধ্যে অনেকে বিসিএস পরীক্ষার জন্য আবেদন করেছেন, অপেক্ষা করছেন, তাদের জন্য বলছি— বিসিএস পরীক্ষার আবেদন ও পরীক্ষার তারিখ পিছিয়ে দেওয়া অর্থাৎ বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার তারিখের সঙ্গে সমন্বয় রেখে নতুন তারিখ ঘোষণা করা এবং করোনার কারণে বিসিএস এর আবেদনের বয়সসীমা অতিক্রান্ত হয়ে যেন কোনও শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত না হয় সে জন্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম