টিকা নিলেন ২৩ লাখ মানুষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৩৯আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২১, ২০:৪৯

দেশে গত ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া জাতীয় টিকাদান কর্মসূচিতে অংশ নিয়ে আজ সোমবার (২২ ফেব্রুয়ারি) পর্যন্ত টিকা নিয়েছেন ২৩ লাখ আট হাজার ১৫৭ জন। তাদের মধ্যে সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে ৬০৯ জনের। স্বাস্থ্য অধিদফতর এই তথ্য জানিয়েছে।

মোট টিকা নেওয়া ২৩ লাখ আট হাজার ১৫৭ জনের মধ্যে পুরুষ আছেন ১৫ লাখ ১৮ হাজার ৭১৫ জন। আর নারী আছেন সাত লাখ ৮৯ হাজার ৪৪২ জন। আজ টিকা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে অধিদফতর এ তথ্য জানায়।

প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলছে।

আজ একদিনে টিকা নিয়েছেন দুই লাখ ২৫ হাজার ২৮০ জন। তাদের মধ্যে পুরুষ টিকা নিয়েছেন এক লাখ ৩৯ হাজার ৭৮০ জন এবং নারী ৮৫ হাজার ৫০০ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে মোট টিকা নেওয়া ২৩ লাখ আট হাজার ১৫৭ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন ৬৯ হাজার ৯৩৮ জন, ময়মনসিংহ বিভাগে টিকা নিয়েছেন ১০ হাজার ১৪ জন, চট্টগ্রাম বিভাগে টিকা নিয়েছেন ৪৯ হাজার ২৮১ জন, রাজশাহী বিভাগে টিকা নিয়েছেন ২২ হাজার ৬৭০ জন, রংপুর বিভাগে টিকা নিয়েছেন ২০ হাজার ৩১৮ জন, খুলনা বিভাগে টিকা নিয়েছেন ৩০ হাজার ৪৬৬ জন, বরিশাল বিভাগে টিকা নিয়েছেন ১০ হাজার ৬৩১ জন, আর সিলেট বিভাগে টিকা নিয়েছেন ১১ হাজার ৯৬২ জন।

ঢাকা মহানগরীতে এখন পর্যন্ত টিকা নিয়েছেন তিন লাখ ছয় হাজার ১৮৩ জন। তার মধ্যে পুরুষ টিকা নিয়েছেন দুই লাখ তিন হাজার ৩৪৯ জন, আর নারী টিকা নিয়েছেন এক লাখ দুই হাজার ৮৩৪ জন।

/জেএ/এফএস/এমওএফ/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম