তুরস্কের বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষার কোর্স চালুর উদ্যোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ফেব্রুয়ারি ২০২১, ০১:৪৬আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ০১:৪৬

তুরস্কের ইস্তান্বুলের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা শিক্ষা কোর্স চালুসহ বাংলাদেশ গবেষণা কেন্দ্র স্থাপনের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শহরে বাংলাদেশের কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত দুই দিন ব্যাপি অনুষ্ঠানে তিনি একথা বলেন।

অনুষ্ঠানের দ্বিতীয় দিনে (সোমবার, ২২ ফেব্রুয়ারি) ইস্তাম্বুলস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এবং শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান মালতেপে বিশ্ববিদ্যালয় যৌথভাবে ‘সমৃদ্ধিতে ভাষার বহুমাত্রিকতা’ শীর্ষক ওয়েবিনার আয়োজন করেন।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয় মনিরুল ইসলামের সঞ্চালনায় ওয়েবিনারে ইস্তাম্বুলস্থ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন।

ওয়েবিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুরস্কের এমপি, সাবেক শিক্ষামন্ত্রী ও ইউনেস্কো তুরস্কের প্রতিনিধি দলের সাবেক প্রধান অধ্যাপক ড. নাবি আভজি। এছাড়াও, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. শাহিন কারাসার, রেক্টর, মালতেপে বিশ্ববিদ্যালয়; অধ্যাপক ড. রামাজান করকমাজ, ডিন, শিক্ষা অনুষদ, মালতেপে বিশ্ববিদ্যালয় এবং অধ্যাপক ড. তিমুর কজাওলু, মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র।

মনিরুল ইসলাম বলেন, এ বছর বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালিত হওয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এক নতুন অর্থ ও তাৎপর্য বহন করছে।

/এসএসজেড/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম