তাবলিগে গিয়ে আটক ৩৩ বাংলাদেশিকে ফেরত দিচ্ছে ভারত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৪৪আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৪৫

ভারতে তাবলিগ করতে গিয়ে আটক ৩৩ বাংলাদেশিকে ফেরত যাওয়ার অনুমতি দিয়েছে দিল্লি। আগামী ১০ থেকে ৩০ দিনের মধ্যে সবাই ফেরত আসবে বলে আশা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, এই ৩৩ জনের মধ্যে তিনজন আছেন দিল্লিতে, বাকিরা উত্তর প্রদেশে। তাদের পাসপোর্ট ভারতীয় কর্তৃপক্ষের কাছে আছে। সেগুলো ফেরত দেওয়া হবে এবং তারা দ্রুত ফেরত আসবেন।

কবে নাগাদ আসতে পারে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসার আগে সবাই ফেরত আসবেন বলে আশা করছি।

উল্লেখ্য গত বছরের প্রথম দিকে দিল্লিতে তাবলিগ জামাতের এক অনুষ্ঠানে যোগ দিতে যান কিছু বাংলাদেশি। লকডাউন ভঙ্গ করায় তাদের মধ্যে ২৮৮ জনকে আটক করে কর্তৃপক্ষ। এরমধ্যে সবাই ফেরত আসলেও এই ৩৩ জন এখনও আটক আছেন।

/এসএসজেড/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম