১ মার্চ থেকে শুরু হচ্ছে প্রাক বাজেট আলোচনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০২১, ২১:০৬আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ২১:০৬

আগামী ১ মার্চ থেকে ২০২১-২০২২ অর্থবছরের প্রাক বাজেট আলোচনা শুরু করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বাজেটকে অধিকতর অংশগ্রহণমূলক, যৌক্তিক, সুষম ও গণমুখী করার লক্ষ্য নিয়ে এরইমধ্যে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সঙ্গে মাসব্যাপী প্রাক-বাজেট আলোচনার সূচি চূড়ান্ত করেছে প্রতিষ্ঠানটি।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) প্রধান বাজেট সমন্বয়কারী ও এনবিআরের প্রথম সচিব (কর আপিল ও অব্যাহতি ) মো. গোলাম কবীরের সই করা চিঠিতে এ তথ্য জানা গেছে।

শুল্ক, ভ্যাট ও কর সংক্রান্ত খাতভিত্তিক প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান ও সংগঠনসমূহের সঙ্গে প্রাক বাজেট সভা ১ মার্চ থেকে শুরু হয়ে চলবে ১ এপ্রিল পর্যন্ত। এবারের প্রাক বাজেট আলোচনা ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও সিলেটে বিভিন্ন সময়ে অনুষ্ঠিত হবে।

এর আগে গত ১৮ ফেব্রুয়ারি দেশের সব চেম্বার’স ও অ্যাসোসিয়েশনকে তাদের বাজেট প্রস্তাবনা লিখিত আকারে ৮ মার্চের মধ্যে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) কাছে জমা দেওয়ার জন্য অনুরোধ করেছে এনবিআর। একইসঙ্গে প্রস্তাবের আরেকটি সফটকপি ই-মেইলের ([email protected]) মাধ্যমে প্রধান বাজেট সমন্বয়কারী ও প্রথম সচিব ( কর আপীল ও অব্যাহতি ) মো. গোলাম কবীর বরাবর পাঠাতে অনুরোধ করা হয়েছে। যেসব প্রতিষ্ঠান, সংস্থা বা দফতর কোনও চেম্বার বা অ্যাসোসিয়েশেনের সদস্য নয় তারাও সরাসরি এ ই-মেইলের মাধ্যমে বাজেট প্রস্তাব পাঠাতে পারবে।

/জিএম/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম