‘মুজিবনগর-কলকাতা স্বাধীনতা সড়কের কাজ আগামী মাসে শেষ হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০২১, ১৮:০৭আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১৯:০০

মেহেরপুর জেলার মুজিবনগর-কলকাতা স্বাধীনতা সড়কের কাজ আগামী মাসের প্রথম সপ্তাহে শেষ হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে 'স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’ উদযাপন উপলক্ষে এর আন্ত:মন্ত্রণালয় গঠিত উপ-কমিটি'র প্রথম সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা জানান। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

স্থানীয় সরকার মন্ত্রী জানান, মুজিবনগর সরকার, মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্যকে সমৃদ্ধ করতে সরকার মেহেরপুরের মুজিবনগরে ঐতিহাসিক স্বাধীনতা সড়কটি নির্মাণের সিদ্ধান্ত নেয়। দ্রুত বাস্তবায়নের জন্য তিনি গত ১৪ই ফেব্রুয়ারি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এবং এলজিইডির প্রধান প্রকৌশলীসহ সংশ্লিষ্টদের নিয়ে মেহেরপুরের মুজিবনগর অবস্থিত স্বাধীনতা সড়ক পরিদর্শন করে এর কার্যক্রম বাস্তবায়নের নির্দেশ দেন। নির্দেশনার পাওয়ার পর পরই স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর কাজ শুরু করে এবং এটি এখন শেষ পর্যায়ে রয়েছে।

সভায় উপ-কমিটির আহ্বায়ক স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বর্ণাঢ্য ও যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য সকল মন্ত্রণালয়/বিভাগ/ দফতরগুলোর নিজস্ব এবং জাতীয় পর্যায়ে গৃহীতব্য কার্যক্রম আগামী ২৮শে ফেব্রুয়ারির মধ্যে কমিটির কাছে পাঠানোর নির্দেশ দেন।

এছাড়া, স্থানীয় সরকার বিভাগের একজন অতিরিক্ত সচিবকে আহ্বায়ক করে একটি ওয়ার্কিং কমিটিও গঠন করে স্থানীয় সরকার মন্ত্রী।

এসময় স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং উপ-কমিটির বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসআই/এসএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী