১৫ মার্চের মধ্যে আমদানির সব চাল আনুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০২১, ১৭:০২আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ১৭:০২

আগামী ১৫ মার্চের মধ্যে বেসরকারিভাবে আমদানির অনুমতি দেওয়া সব চাল আনার নির্দেশ দিয়েছে খাদ্য মন্ত্রণালয়। চাল আমদানির অনুমতি পাওয়া আমদানিকারকদের নতুন এই সময়ের সুযোগ দিয়ে খাদ্য অধিদফতরের মহাপরিচালকের কাছে চিঠি পাঠিয়েছে খাদ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) এই চিঠি পাঠানো হয়েছে বলে খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

চিঠিতে বলা হয়েছে, চাল আমদানির জন্য অনুমতি পাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে যেসব বেসরকারি আমদানিকারক ইতোমধ্যেই এলসি খুলেছে, কিন্তু চাল বাজারজাত করতে পারেনি, তাদের এলসি করা সম্পূর্ণ চাল বাজারজাতকরণের জন্য আগামী ১৫ মার্চ পর্যন্ত সময় বাড়ানো হলো। এলসি খোলার কতদিনের মধ্যে চাল বাজারজাত করতে হবে তা বরাদ্দপত্রে বলে দেওয়া হয়েছে।

খাদ্য মন্ত্রণালয় থেকে গত ২৭ ডিসেম্বর বেসরকারিভাবে চাল আমদানির জন্য বৈধ আমদানিকারকদের চাহিদা অনুযায়ী সব কাগজপত্রসহ ১০ জানুযারি পর্যন্ত সময় দেওয়া হয়।

উল্লেখ্য, খাদ্য মন্ত্রণালয় বিভিন্ন শর্তে বেসরকারি পর্যায়ে সর্বমোট ৩২০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১০ লাখ ১৪ হাজার ৫০০ টন চাল আমদানির অনুমতি দিয়েছে। এই অনুমতির চিঠি বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়। চাল আমদানির অনুমতি পাওয়া যেসব বেসরকারি প্রতিষ্ঠান ১৫ ফেব্রুয়ারির মধ্যে ঋণপত্র (লেটার অব ক্রেডিট-এলসি) খুলতে পারেনি, ইতোমধ্যে তাদের বরাদ্দপত্র বাতিল করা হয়েছে।

/এসএই/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম