রোহিঙ্গা ক্যাম্পে সতর্কতার সঙ্গে কাজ করতে বললো সংসদীয় কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৫১আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৫১

সমাজসেবা অধিদফতরকে রোহিঙ্গা ক্যাম্পের কার্যক্রম অত্যন্ত সতর্কতা ও গুরুত্ব সহকারে পরিচালনা করতে বলেছে সংসদীয় কমিটি। রবিবার (২৮ ফেব্রুয়ারি) সংসদ ভবনে অনুষ্ঠিত সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনার পর এ পরামর্শ দেওয়া হয়েছে বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কমিটির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, সাগুফতা ইয়াসমিন, নাসরিন জাহান রতনা, আ. কা. ম. সরওয়ার জাহান, আরমা দত্ত, শবনম জাহান এবং কাজী কানিজ সুলতানা অংশগ্রহণ করেন। বিশেষ আমন্ত্রণে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান বৈঠকে যোগদান করেন।

বৈঠকে কমিটি শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান ট্রাস্ট (বাংলাদেশ) নিয়ে সংসদীয় কমিটির প্রতিবেদন দাখিলের সময়সীমা বাড়ানোর সুপারিশ করা হয়।

এছাড়া কমিটি শিশু উন্নয়ন কেন্দ্র, টঙ্গী, গাজীপুর; শিশু উন্নয়ন কেন্দ্র, পুলেরহাট, যশোর (বালক) ও শিশু উন্নয়ন কেন্দ্র, কোনাবাড়ী, গাজীপুরের (বালিকা) ব্যবস্থাপনা কার্যক্রম উন্নত ও নিয়মিত মনিটরিং করার সুপারিশ করে।

বৈঠকে সামাজিক নিরাপত্তা কার্যক্রমের সুবিধাভোগীদের জন্য ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম-এমএস ডাটাবেজ তৈরি এবং সকল ভাতা জিটুপি পদ্ধতিতে পাঠানোর সুপারিশ করা হয়।

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম