সাংবাদিকদের কল‍্যাণে সম্মিলিতভাবে কাজ করতে হবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
০২ মার্চ ২০২১, ০০:৫৬আপডেট : ০২ মার্চ ২০২১, ০০:৫৬

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, ‘করোনার সময়ে কেউ আক্রান্ত ব‍্যক্তির কাছে যেতে চায়নি। সারা বিশ্বের মানুষ করোনার ভুক্তভোগি। এখন করোনার ভীতিটা কমে গেছে। মোটামুটি প্রতিষেধক এসে গেছে। টিকা নেওয়ার পর আত্মবিশ্বাস বেড়ে গেছে। বাস্তবতা হলো জীবিত থাকলে সবাই থাকে; চলে গেলে কেউ থাকেনা। বাচসাস এর সদস‍্যদের কল‍্যাণে দায়িত্ব নিতে রাজি আছি; তবে সেটি একক কোনও কাজ নয়, সম্মিলিতভাবে কাজ করতে হবে।’

সোমবার (১ মার্চ) ঢাকায় এফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) আয়োজিত স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। করোনাকালীন বাচসাসের পাঁচ জন সাংবাদিকের মৃত‍্যুতে স্মরণ সভার আয়োজন করা হয়। তারা হলেন- সৈয়দ লুৎফল হক, এম এ জিন্নাহ, নাজিম উদ্দিন নাজিম, হমায়ুন কবির খোকন ও আসলাম রহমান।

এই সময় প্রতিমন্ত্রী বলেন, ‘অনেকেই বিভিন্ন ব‍্যবসায় বিনিয়োগ করে থাকেন। সাংবাদিকদের জীবন মানের জন‍্য বিনিয়োগ করলে আরও ভাল হয়। দেশের উন্নয়নে সাংবাদিকদের অবদান রয়েছে, তাদের ভূমিকা অপরিসীম। প্রধানমন্ত্রী তাদের অবদানের কথা অনুধাবন করে তাদের জন‍্য কল‍্যাণ ফান্ড গঠন করেছেন।’

অনুষ্ঠানের শুরুতে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয় এবং অনুষ্ঠানের শেষে দোয়ার আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি ফাল্গুনি হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন‍্যান‍্যের মধ‍্যে বক্তব‍্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি রফিকুজ্জামান, সাবেক সভাপতি রেজানুর রহমান, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবু, সহসভাপতি সৈকত সালাহউদ্দিন, ডিইউজের সাবেক সভাপতি আবু জাফর সূর্য, রহমান মোস্তাফিজ এবং লিটন এরশাদ।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম