ঢাবিতে পতাকা উত্তোলন দিবস পালন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মার্চ ২০২১, ১৪:৩১আপডেট : ০২ মার্চ ২০২১, ১৪:৩১

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ঐতিহাসিক পতাকা দিবস উদযাপিত হয়েছে মঙ্গলবার (২ মার্চ) এ উপলক্ষে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সীমিত পরিসরে কলাভবন সংলগ্ন বটতলায় এক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে উপাচার্য জাতীয় পতাকা উত্তোলন করেন। এসময় সংগীত বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা জাতীয় সংগীত পরিবেশন করেন। কলা অনুষদের ডিন ও অনুষ্ঠানের সমন্বয়ক অধ্যাপক ড. আবু দেলোয়ার হোসেন স্বাগত বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নিজামুল হক ভূইয়া, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রভোস্ট, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, প্রক্টরসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সব শহীদের অমর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘মার্চ মাস আমাদের মহান স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতিরাষ্ট্র প্রতিষ্ঠা ও গৌরবের মাস। ১৯৭১ সালের অগ্নিঝরা এই মার্চ মাসে ২ মার্চ পতাকা উত্তোলন, ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ, ২৬ মার্চ বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাসহ অনেকগুলো ঐতিহাসিক ঘটনা ঘটেছে। তাই অনেকগুলো ঘটনার স্বাক্ষী এই ঐতিহাসিক মার্চ মাসের বিশেষ তাৎপর্য রয়েছে।’

উপাচার্য আরও বলেন, ‘স্বাধীনতা সংগ্রামের পথ পরিক্রমায় ১৯৭১ সালের ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পতাকা উত্তোলনের ঐতিহাসিক ঘটনাটি আমাদের স্বাধীন ও সার্বভৌম জাতিরাষ্ট্র গঠনের ইঙ্গিত দিয়েছিল। জাতিরাষ্ট্র সৃষ্টিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনন্য অবদান রয়েছে। আমাদের মহান মুক্তিযুদ্ধের মূল প্রেরণার উৎস বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ, যা আজ আন্তর্জাতিকভাবে স্বীকৃত। বঙ্গবন্ধুর এই ঐতিহাসিক ভাষণ যুগ যুগ ধরে সবাইকে এবং বিভিন্ন জাতিগোষ্ঠীকে অনুপ্রেরণা দিয়ে আসছে।’

উপাচার্য জানান, ২০২১ সালে মুজিব জন্মশতবর্ষ, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদযাপন হচ্ছে।

 

 

 

/এসএমএ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম