ভ্যাট অব্যাহতি পেলো করোনার টিকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০২১, ২০:১৫ আপডেট : ০৩ মার্চ ২০২১, ২০:১৫

কোভিড-১৯ নিরোধক টিকা  আমদানির পর সংরক্ষণ, বিপণন, পরিবহন, ডিস্ট্রিবিউশন  এবং টিকাদান কর্মসূচির ফি’র ওপর মূল্য সংযোজন কর ( উৎসে মূসক কর্তনসহ) হতে অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বুধবার (৩ মার্চ) এ সংক্রান্ত একটি বিশেষ আদেশ জারি করা হয়েছে।

জানা গেছে, দু’টি শর্তে  এই সুবিধার বিষয়টি ঘোষণা করেছে এনবিআর। প্রথম শর্ত হলো— করোনাভাইরাস নিরোধক টিকা শুধুমাত্র বাংলাদেশ সরকারকে সরবরাহের ক্ষেত্রে এই অব্যাহতি সুবিধা প্রযোজ্য হবে। দ্বিতীয় শর্ত— করোনাভাইরাস নিরোধক টিকা সরবরাহ বাবদ প্রাপ্ত অর্থের যাবতীয় হিসাব বিবরণী অর্থপ্রাপ্তির ১০  কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট মূল্যসংযোজন কমিশনারেটকে অবহিত করতে হবে

আদেশে বলা হয়েছে, ‘যেহেতু বর্তমানে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে সরকার কর্তৃক নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।  এরই অংশ হিসেবে করোনা টিকার ওপর ভ্যাট অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এনবিআর।’

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমারকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ
সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমারকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
অস্ট্রেলিয়া সফরের বাংলাদেশ দলে কারা?
অস্ট্রেলিয়া সফরের বাংলাদেশ দলে কারা?
থামেন, কোনও ভাই-ব্রাদারের পক্ষে নয়, স্লোগান হবে তারেক জিয়ার পক্ষে: হট্টগোল দেখে মন্ত্রী
থামেন, কোনও ভাই-ব্রাদারের পক্ষে নয়, স্লোগান হবে তারেক জিয়ার পক্ষে: হট্টগোল দেখে মন্ত্রী
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত