টেকসই নির্মাণে প্রয়োজন প্রশিক্ষিত শ্রমিক: এলজিআরডি মন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০২১, ২১:২৮আপডেট : ০৩ মার্চ ২০২১, ২১:৩৭

দেশে সকল ভৌত অবকাঠামোসহ অন্যান্য কর্মকাণ্ড টেকসই করতে প্রশিক্ষিত দক্ষ নির্মাণ শ্রমিক প্রয়োজন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। বুধবার (৩ মার্চ) ভার্চুয়ালি সংযুক্ত হয়ে দক্ষ শ্রমিক বিনির্মাণে এলজিইডি নির্মিত ‘নির্মাণ দক্ষতা প্রশিক্ষণ কেন্দ্র’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা জানান।

মন্ত্রী বলেন, ‘দেশ উন্নয়নের পথে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। দেশে প্রচুর অবকাঠামো নির্মাণ হচ্ছে। এসব কর্মকাণ্ড টেকসই করার লক্ষ্যে প্রয়োজনীয় দক্ষ প্রকৌশলী, ঠিকাদার এবং নির্মাণ শ্রমিক। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর কর্তৃক স্থাপিত নির্মাণ দক্ষতার প্রশিক্ষণ কেন্দ্র দক্ষ শ্রমিক নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

এই প্রসঙ্গে পার্শ্ববর্তী দেশ ভারতের উদাহরণ টেনে তিনি বলেন, ‘প্রশিক্ষিত শ্রমিকরা ভৌত অবকাঠামো নির্মাণ এবং ইট গাঁথুনি, রড বাইন্ডিং ও ব্যন্ড, বালু সিমেন্টের মিশ্রণসহ অন্যান্য কর্মকাণ্ড দ্রুততম সময়ে শেষ করতে পারেন। এতে একদিকে যেমন সময়ের অপচয় হয় না, অন্যদিকে ব্যয় কমে আসে। আমাদের দেশে প্রচুর মানুষ বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন। কিন্তু স্ব স্ব পেশায় প্রশিক্ষিত না হওয়ার কারণে তারা যেমনিভাবে লাভবান হন না, তেমনিভাবে দেশও সুবিধা নিতে পারছে না।’

মন্ত্রী বলেন, ‘যে সকল শ্রমিক প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ গ্রহণ করবেন তাদের অভিজ্ঞতা অনুযায়ী সার্টিফিকেট দেওয়া হবে। এই সার্টিফিকেট দিয়ে তারা যেনও দেশ ও দেশের বাইরে কাজ করার পাশাপাশি দক্ষ শ্রমিক হিসেবে চিহ্নিত হয় সেই ব্যবস্থা করতে হবে।’

স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী, জনাব মো. আব্দুর রশীদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, অতিরিক্ত সচিব মেসবাহ উদ্দিন ভার্চুয়ালি যুক্ত ছিলেন। এই সময় মন্ত্রী ম্যাসনরি কাজের উপর একটি প্রশিক্ষণ কোর্সেরও উদ্বোধন করেন।

প্রসঙ্গত, ২০৪১ সালের ভিশন অনুযায়ী উন্নত দেশ গড়ার উপযোগী দক্ষ মানব সম্পদ সৃষ্টির জন্য এই নির্মাণ দক্ষতা প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে।

/এসআই/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম