সময় ও অর্থ দেশের উন্নয়নে ব্যয় করুন: এলজিআরডি মন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০২১, ২০:৩৩আপডেট : ০৪ মার্চ ২০২১, ২০:৩৩

আদালতে মামলা মোকদ্দমা করে একে অপরকে হয়রানি এবং অর্থ, সময় ও শ্রম ব্যয় না করে তা দেশের উন্নয়নে ব্যয় করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। বৃহস্পতিবার (৪ মার্চ) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক কর্মশালায় তিনি এই আহ্বান জানান।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘গ্রাম আদালতের কার্যক্রম জোরদারকরণ, গতিশীলতা আনয়ন ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে বিভিন্ন মামলার জট কমিয়ে আনতে কাজ করছে সরকার। মামলা নিষ্পত্তি করতে যেখানে সংস্কার দরকার তা করা হবে। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ এবং উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাই সমন্বিতভাবে কাজ করলে যেকোনও সমস্যা সমাধান করা সম্ভব।’

তিনি জানান, মাত্র ৮৪ ডলারের মাথাপিছু আয়ের দেশ এখন দুই হাজার ডলার ছাড়িয়েছে। ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত-সমৃদ্ধ করতে হলে প্রয়োজন সাড়ে ১২ হাজার ডলার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আগেই নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যাবে বলেও উল্লেখ করেন মন্ত্রী।

তাজুল ইসলাম বলেন, ‘সব শ্রেণির মানুষের সমন্বিত উদ্যোগে সমাজে বিদ্যমান সব অনিয়ম-অবিচার, অসঙ্গতি দূর করে সমাজকে কুলষমুক্ত করতে হবে। দুর্নীতি বা অসদুপায় অবলম্বন করা ছাড়াও ভালোভাবে বাঁচা এবং জীবনে উন্নতি করা সম্ভব।’ তিনি বলেন, ‘সবার সদিচ্ছায় পারে বাংলাদেশের চেহারা পরিবর্তন করে দিতে। দেশের মানুষ একত্র হয়ে উন্নয়নের জন্য কাজ করছে বললেই দেশ এগিয়ে যাচ্ছে।’

মন্ত্রী আরও বলেন, ‘জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বা কর্মচারীসহ সব স্তরের মানুষের জবাবদিহিতা না থাকলে ভালো ফল আসার সম্ভাবনা থাকে না। এ জন্য সবার আগে সবক্ষেত্রে জবাবদিহিতা প্রতিষ্ঠা করতে হবে।’

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেন্সজে তেরিংক, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক মরণ কুমার চক্রবর্তী স্বাগত বক্তব্য রাখেন।

 

/এসআই/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের