উন্নয়ন-অগ্রযাত্রায় বাংলাদেশ সারা বিশ্বের বিস্ময়

বাংলা ট্রিবিউন রিপোর্টবাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মার্চ ২০২১, ১৪:৫১আপডেট : ০৬ মার্চ ২০২১, ১৪:৫১

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সবক্ষেত্রে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রেখেছে। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ আজ বাস্তবায়ন হচ্ছে শেখ হাসিনার হাত ধরে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আজ সারা বিশ্বের উন্নয়ন বিস্ময়।’

শনিবার (৬ মার্চ) হবিগঞ্জের মাধবপুর উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১’ উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন। বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় মাধবপুর উপজেলা প্রশাসন এ আয়োজন করে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

মাহবুব আলী বলেন,  প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রাম হবে শহর কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে আজ গ্রামে শহরের নাগরিক সুবিধা পৌঁছে যাচ্ছে। এছাড়াও ব্যাপক অবকাঠামো উন্নয়ন, প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ, গৃহহীন মানুষকে গৃহ প্রদান কর্মসূচি, দেশের শতভাগ এলাকা বিদ্যুতায়ন, খাদ্যে স্বনির্ভরতা অর্জন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি ইত্যাদি উদ্যোগের কারণে বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থা এখন অনেক উন্নত। তথ্য প্রযুক্তির প্রসারের কারণে মানুষের জীবন এখন অনেক বেশি সহজ। বিনিয়োগের ভালো পরিবেশ বিরাজ করায় বিনিয়োগকারীরা সহজেই বিনিয়োগ করতে পারছে।

 

/সিএ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম