আগের সপ্তাহের তুলনায় বেড়েছে শনাক্ত ও সুস্থতার হার, কমেছে মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মার্চ ২০২১, ১৭:০০আপডেট : ০৬ মার্চ ২০২১, ১৭:০০

নতুন বছরে করোনার নবম সপ্তাহে আগের সপ্তাহের চেয়ে বেড়েছে নমুনা পরীক্ষা, নতুন রোগী শনাক্ত ও সুস্থ হওয়া রোগীর সংখ্যা, তবে মৃতের সংখ্যা কমেছে। শনিবার (৬ মার্চ) করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানিয়েছে।

অধিদফতর জানায়, চলতি সপ্তাহে (২৮ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ) করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে এক লাখ এক হাজার ৪৯৭টি, তার আগের সপ্তাহে (২১ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি) পরীক্ষা করা হয়েছিল ৯৬ হাজার ৯৭৯টি। এ সপ্তাহে নমুনার পরীক্ষার হার বেড়েছে চার দশমিক ৬৬ শতাংশ।

চলতি সপ্তাহে নতুন রোগী শনাক্ত হয়েছেন তিন হাজার ৮৯৩ জন, আগের সপ্তাহে শনাক্ত হয়েছিলেন দুই হাজার ৮০৭ জন, অর্থাৎ এ সপ্তাহে নতুন রোগী শনাক্তের হার বেড়েছে ৩৮ দশমিক ৬৯ শতাংশ।

চলতি সপ্তাহে করোনা থেকে সুস্থ হয়েছেন পাঁচ হাজার ৮৫৯ জন, আগের সপ্তাহে সুস্থ হয়েছিলেন পাঁচ হাজার ২১৫ জন, অর্থাৎ সুস্থতার হার বেড়েছে ১২ দশমিক ৩৫ শতাংশ।

চলতি সপ্তাহে করোনাতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫১ জন, তার আগের সপ্তাহে মারা গিয়েছিলেন ৫৮ জন, অর্থাৎ মৃত্যুহার কমেছে ১২ দশমিক শূন্য সাত শতাংশ।

/জেএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম