প্রশাসনের উপসচিব পদে পদোন্নতি পেলেন ৩৩৭ কর্মকর্তা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০২১, ১৬:০২আপডেট : ০৭ মার্চ ২০২১, ১৬:০২

প্রশাসনের সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন ৩৩৭ কর্মকর্তা। রবিবার (৭ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় এই সংক্রান্ত আলাদা দুটি আদেশ জারি করেছে।

দুটি আদেশের মধ্যে একটিতে ১৫ জন এবং অন্য আদেশে ৩২২ জনকে পদোন্নতি দেওয়া হয়। পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে ১৫ জন বিদেশে বাংলাদেশের হয়ে বিভিন্ন দূতাবাস ও হাইকমিশনে কর্মরত আছেন। আর বাকি ৩২২ জনকে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তবে দুপুর পর্যন্ত তাদের পদায়ন করে আদেশ জারি করা হয়নি।

এই বছর প্রশাসনে এটাই সবচেয়ে বড় ধরনের পদোন্নতি। এর আগে গত বছরের ২৬ সেপ্টেম্বর ৯৮ কর্মকর্তাকে অতিরিক্ত সচিব এবং ৫ জুন ১২৩ জন কর্মকর্তাকে যুগ্ম-সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছিল। এছাড়া উপ-সচিব পদে ২০১৮ সালের ২১ ফেব্রুয়ারি বড় ধরনের পদোন্নতি দেওয়া হয়েছিল। ওই সময় ৪০৭ জন কর্মকর্তা উপ-সচিব পদে পদোন্নতি পেয়েছিলেন।

এবার পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে প্রশাসন ক্যাডারের ২৫৮ জন কর্মকর্তা এবং অন্যান্য ক্যাডার থেকে উপ-সচিব হয়েছেন ৭৯ জন কর্মকর্তা।

/এসএমএ/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক