গুমোট গরম, শিলাবৃষ্টির শঙ্কা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০২১, ১৪:১৩আপডেট : ০৮ মার্চ ২০২১, ১৫:১০

দেশের কোথাও কোথাও আকাশ মেঘলা। ফলে গুমোট হয়ে উঠেছে তাপমাত্রা। এরইমধ্যে দেশের কিছু কিছু জায়গায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা শিলাবৃষ্টি হয়েছে। আজ সোমবারও কুমিল্লা অঞ্চলসহ ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই-এক জায়গার ওপর দিয়ে ঝড়ো বা দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

গতকাল রবিবার কোথাও কোথাও বৃষ্টি হলেও তা পরিমাণের দিক থেকে ছিল খুবই কম। মধ্যরাত থেকে দেশের বিভিন্ন এলাকায় আকাশ মেঘলা হয়ে আছে। এ কারণে গুমোট ভাব তৈরি হয়েছে, যার ফলে গরম বেশি অনুভূত হচ্ছে।

আবহাওয়াবিদ আব্দুল হামিদ বলেন, গত কয়েক দিন ধরে দেশের উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চলের কোথাও কোথাও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা কোথাও কোথাও শিলাবৃষ্টি হচ্ছে। এর প্রভাবে ঢাকাসহ দেশের মধ্যাঞ্চলের আকাশ এখন মেঘলা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ায় গরম বেশি অনুভূত হচ্ছে। বৃষ্টি হলে এই গুমোট ভাব কমে আসবে। আজ দুপুরের পর কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। বৃষ্টির শঙ্কা

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং এর আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে কুমিল্লা অঞ্চলসহ ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই-এক জায়গার ওপর দিয়ে ঝড়ো বা দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এদিকে আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসেও বলা হয়, চলতি মাসে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ মাসে উত্তর,  উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে এক থেকে দুই দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি ধরনের বা তীব্র কালবৈশাখী ঝড় এবং দেশের অন্য এলাকায় দুই থেকে তিন দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা বা মাঝারি ধরনের কালবৈশাখী ঝড় হতে পারে।

তাপমাত্রার বিষয়ে জানানো হয়, এই মাসে দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে। এই তাপমাত্রা ৩৪ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। তবে রাতের তাপমাত্রা স্বাভাবিক অবস্থায় থাকতে পারে। সেই সঙ্গে মাসের শেষ দিকে পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলে এক থেকে দুটি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। সে সময় তাপমাত্রা ৩৬ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।

আজ সোমবার (৮ মার্চ) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বদলগাছিতে ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে ১৫ দশমিক ৮।

এছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ দশমিক ২ , ময়মনসিংহে ২৯ দশমিক ১, চট্টগ্রামে ৩০ দশমিক ৪, সিলেটে ৩০ দশমিক ৫, রাজশাহীতে ৩৩ দশমিক ৩, রংপুরে ২৭ দশমিক ৫, খুলনায় ৩৩ দশমিক ২ এবং বরিশালে ৩২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

 

 

/এসএনএস/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম