অবৈধ বাংলাদেশিদের চাকরির বিষয়ে বিবেচনা করছে সৌদি আরব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০২১, ২০:৫৪আপডেট : ০৮ মার্চ ২০২১, ২২:৪১

সৌদি আরবে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিদের চাকরির সুযোগের জন্য একটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থার বিষয় বিবেচনা করছে ওই দেশের সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের অনুরোধের পরিপ্রেক্ষিতে বিষয়টি বিবেচনা করছে সৌদি সরকার।

অবৈধ বাংলাদেশিদের চাকরির বিষয়ে বিবেচনা করছে সৌদি আরব সোমবার (৮ মার্চ) জানা গেছে, শাহরিয়ার আলমের সঙ্গে এক বৈঠকে এই বিবেচনার আশ্বাস দিয়েছেন সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল-জুবায়ের। শুধু তা-ই না, অবৈধভাবে অবস্থানরতরা যেন স্বাস্থ্যসেবা পায় সে বিষয়েও সৌদি সরকারের কাছে অনুরোধ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বর্তমানে তিন দিনের সফরে সৌদি আরবে রয়েছেন শাহরিয়ার আলম।

দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে ঢাকাস্থ সৌদি দূতাবাসে সেবা গ্রহীতাদের ডকুমেন্ট অ্যাটাস্টেশনের জন্য দিল্লি পাঠাতে হয় এবং যাতে করে বাংলাদেশিদের সুবিধা হয় এজন্য একজন সাংস্কৃতিক এটাশে নিয়োগের অনুরোধ করেছেন শাহরিয়ার আলম। এই প্রস্তাবও বিবেচনা করা হবে বলে জানিয়েছে সৌদি সরকার।

সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিসহ সব বিদেশিদের কোভিড-১৯ চিকিৎসা সেবা প্রদানের জন্য সৌদি বাদশা ও ক্রাউন প্রিন্সের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শাহরিয়ার আলম।

/এসএসজেড/এনএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম