হাজী সেলিমের বিষয়ে রায় দেখে সিদ্ধান্ত নেবে সংসদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০২১, ২১:৪১আপডেট : ০৯ মার্চ ২০২১, ২১:৪১

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিচারিক আদালতের ১৩ বছরের কারাদণ্ডাদেশের মেয়াদ কমিয়ে ঢাকা-৮ আসনের সরকার দলীয় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের ১০ বছরের সাজা বহাল রেখেছেন হাইকোর্ট। সংসদ সদস্য থাকা অবস্থায় দণ্ডিত হওয়ায় হাজী সেলিম স্বপদে থাকতে পারবেন কিনা তা নিয়ে দেখা দিয়েছে সাংবিধানিক প্রশ্ন।

জানা গেছে ১০ বছরের কারাদণ্ড বহাল রাখার রায়ের কপি হাতে পাওয়ার পর তার বিষয়ে সিদ্ধান্ত নেবে সংসদ।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, কোনও সদস্য দণ্ডিত হলে রায়ের কপি যেমন সংসদে আসতে হবে, তেমনি ওই সদস্য যদি রায়ের বিরুদ্ধে আপিল করেন সেটার নথিও আসতে হবে। রায়ের বিরুদ্ধে আপিল করে যদি রায় স্থগিত হয় সেটাও জানাতে হবে।

নিম্ন আদালতের রায় বহাল থাকায় হাজি সেলিমের বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে সংসদ সচিব জাফর আহমেদ খান বাংলা ট্রিবিউনকে বলেন, সংসদের স্পিকার এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তবে তার আগে রায়ের কপিসহ সংশ্লিষ্ট কাগজপত্র সংসদ কর্তৃপক্ষের কাছে আসতে হবে।

আরও পড়ুন:

হাজী সেলিমকে ৩০ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ

বাংলাদেশের সংবিধানের ৬৬(২) অনুচ্ছেদ অনুযায়ী, কোনও আইনপ্রণেতা নৈতিক স্খলনজনিত কোনও ফৌজদারি অপরাধে দুই কিংবা ততোধিক বছর কারাদণ্ডে দণ্ডিত হলে সংসদ সদস্য থাকার যোগ্য হবে না এবং মুক্তি পাওয়ার পর পাঁচ বছর পর্যন্ত তিনি আর সংসদ সদস্য হওয়ার যোগ্য বিবেচিত হন না।

সম্প্রতি কুয়েতের আদালতে দণ্ডিত হওয়ায় লক্ষ্মীপুরের সংসদ সদস্য শহিদ ইসলাম পাপুলের সদস্য পদ বাতিল করে সংসদ।

/ইএইচএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম