পদ্মা সেতু নির্মাণের মেয়াদ বাড়ানোর আবেদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০২১, ২২:০৭ আপডেট : ০৯ মার্চ ২০২১, ২২:১৪

পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের মেয়াদ দুই বছর বাড়ানোর আবেদন করেছে সেতু বিভাগ। আবেদনে সময় বাড়ানোর প্রস্তাব করা হলেও ব্যয় বৃদ্ধির প্রস্তাব করা হয়নি। সেতু বিভাগ থেকে গত সপ্তাহে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে (আইএমইডি) মেয়াদ বাড়ানোর আবেদন করা হয়।

বিষয়টি নিশ্চিত করে আইএমইডি সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী মঙ্গলবার (৯ মার্চ) বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ দুই বছর বৃদ্ধির আবেদন করা হয়েছে। বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা চলছে। মেয়াদ বাড়ানো হবে কিনা তা শিগগিরই জানা যাবে।’

জানা গেছে, সেতু বিভাগের মেয়াদ বৃদ্ধির আবেদনে বলা হয়েছে, ‘পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের মেয়াদ আগামী ৩০ জুন শেষ হবে। বর্তমানে এ প্রকল্পের বাস্তব কাজ ৮৩ শতাংশ সম্পন্ন হয়েছে। অবশিষ্ট বাস্তব কাজ সমাপ্ত করতে ব্যয় বৃদ্ধি ব্যতিরেকে এবং এক বছর ডিফেক্ট নোটিফিকেশন পিরিয়ডসহ ২০২৩ সালের জুন পর্যন্ত মেয়াদ বৃদ্ধি করা প্রয়োজন।’

প্রসঙ্গত, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ২০২২ সালের জুনে পদ্মা সেতুর ওপর দিয়ে গাড়ি চলাচল শুরু হবে বলে গণমাধ্যমকে জানান। ওই সময় মন্ত্রী পরিষদ সচিবও ২০২২ সালের জুনে গাড়ি চলাচল করার কথা জানান।

/ইএইচএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘কীভাবে আমি একা রিকশায় উঠি, এ নিয়ে মেয়েরা দুষ্টুমি করে!’
‘কীভাবে আমি একা রিকশায় উঠি, এ নিয়ে মেয়েরা দুষ্টুমি করে!’
ভুয়া ফটোকার্ডের ফাঁদে সাধারণ মানুষ থেকে রাজনীতিক: সমাধান কোথায়?
ভুয়া ফটোকার্ডের ফাঁদে সাধারণ মানুষ থেকে রাজনীতিক: সমাধান কোথায়?
শাহরুখের ‘চাক দে! ইন্ডিয়া’ ফিরিয়ে দিয়ে আক্ষেপে নেহা ধুপিয়া
শাহরুখের ‘চাক দে! ইন্ডিয়া’ ফিরিয়ে দিয়ে আক্ষেপে নেহা ধুপিয়া
ঢাকায় আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ ও শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস
ঢাকায় আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ ও শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
দাম্পত্যের ১৪ বছর, বিবাহবার্ষিকীতে কারিনা-সাইফ আলীর নতুন খবর
দাম্পত্যের ১৪ বছর, বিবাহবার্ষিকীতে কারিনা-সাইফ আলীর নতুন খবর