সৌদি আরব কোনও রোহিঙ্গাকে বাংলাদেশে ফেরত পাঠাবে না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০২১, ১৮:১৭আপডেট : ১০ মার্চ ২০২১, ১৮:১৭

সৌদি আরব থেকে কোনও রোহিঙ্গাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। গত ৬ থেকে ৯ মার্চ সৌদি আরবে সফর সম্পর্কে এক ব্রিফিংয়ে বুধবার (১০ মার্চ) তিনি একথা বলেন।

সফরে তিনি সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল-জুবায়ের ও ওআইসি মহাসচিব ড. ইউসুফ বিন আহমেদ আল ওথাইমিনের সঙ্গে বৈঠক করেন।

প্রতিমন্ত্রী বলেন, মিডিয়াতে এসেছে সৌদি আরব ৫৫ হাজার সংখ্যক মানুষকে (রোহিঙ্গা) পাসপোর্ট দেওয়ার জন্য বলেছে। আমার সঙ্গে বৈঠকে রোহিঙ্গাদের ফেরত আনতে হবে এমন কোনও কথা তারা বলেননি।

সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে প্রায় তিন ঘণ্টা বৈঠক হয়েছে জানিয়ে তিনি বলেন, সৌদি মন্ত্রী আমাকে পরিষ্কার করে বলেছেন বাংলাদেশের সঙ্গে তাদের কোনও মতবিরোধ নেই।

আলোচনার শেষে এ প্রসঙ্গটি উত্থাপিত হয়েছে জানিয়ে শাহরিয়ার আলম বলেন, আমরা যে তথ্যগুলো পেয়েছি এই সংখ্যার বিষয়ে সেখানে শুধু বর্ডার এন্ট্রি নম্বর দেওয়া আছে। আমরা অনুরোধ করেছি পাসপোর্ট নম্বর ও নামের জন্য।

সৌদি আরব যাওয়ার আগে প্রতিমন্ত্রীর সভাপতিত্বে পাসপোর্ট সম্পর্কিত একটি বৈঠক হয়েছে জানিয়ে তিনি বলেন, আমরা সৌদি কর্তৃপক্ষকে একটি যৌথ কমিটি করার প্রস্তাব দিয়েছি এবং আমরা আমাদের দিক থেকে এই কমিটি ঠিক করে নিয়ে গেছি। তারাও তাদের নাম প্রস্তাব করবেন এবং তাদের একজন ডেপুটি মিনিস্টার এটির দায়িত্বে থাকবেন।

যাদের নাম ও পাসপোর্ট নম্বর দেওয়া হবে এই কমিটি তাদের জাতীয়তা যাচাই বাছাই করবে বলে তিনি জানান।

তিনি বলেন, ‘অতীতে কিছু লুপহোলস ছিল এবং কিছু অবৈধ কাজও হয়েছে। কক্সবাজার ও চিটাগাং থেকে কিছু রোহিঙ্গা পাসপোর্ট নিয়ে গেছেন।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশি হলে আমরা পাসপোর্ট দেবো। এক্ষেত্রে পাসপোর্ট এমআরপি হতে হবে। কারণ হাতে লেখা পাসপোর্ট জাল করার একটি সুযোগ থাকে।

 

/এসএসজেড/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম