রেলকে ঢেলে সাজানো হচ্ছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মার্চ ২০২১, ১৪:৫০আপডেট : ১৩ মার্চ ২০২১, ১৪:৫০

রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, ‘যে কোনও দেশের উন্নয়নের মূল চাবিকাঠি যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। আর সমন্বিত যোগাযোগ ব্যবস্থা ছাড়া উন্নয়ন সম্ভব না। বাংলাদেশে সমন্বিত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যেই রেলকে অধিক গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে।’

শনিবার (১৩ মার্চ) রাজশাহীতে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের স্টেশন এবং অপারেশন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য আদর্শ রেলওয়ে স্টেশন ও  যাত্রীসেবার মানোন্নয়নে পারস্পরিক শিখন বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী। রেলপথ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রেলমন্ত্রী তার বক্তৃতায় বলেন, ‘অন্যান্য দেশের রেলওয়ে ব্যবস্থাপনার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা উন্নত প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে রেল ব্যবস্থার সার্বিক উন্নয়ন ঘটানোর জন্য চেষ্টা করে যাচ্ছি। অন্য দেশে রেল মানুষের জীবনযাত্রায় অনেকভাবে প্রভাব বিস্তার করছে।  আমাদের দেশেও রেলকেন্দ্রিক অনেকের জীবনব্যবস্থা চালু আছে। যে অঞ্চলের পাশ দিয়ে রেললাইন গিয়েছে সেখানে রেলকে কেন্দ্র করেই সবকিছু পরিচালিত হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘বিদ্যমান রেলওয়ে ট্র্যাকের সক্ষমতা বৃদ্ধি করে গতি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে । যাত্রীসেবার মান বৃদ্ধির জন্য যা যা প্রয়োজন সবকিছুই আমরা করবো। ইতোমধ্যেই স্টেশনের প্ল্যাটফর্ম উঁচু করা হচ্ছে। এ বছরের মধ্যে ৫০টি স্টেশনকে সংস্কার ও আধুনিক করা হবে। প্রধানমন্ত্রী রেলকে অধিক গুরুত্ব দিয়ে আলাদা মন্ত্রণালয় করে দিয়েছেন। প্রতিটি জেলায় রেল সংযোগ দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিভিন্ন সমুদ্র বন্দরের সঙ্গে রেল সংযোগ প্রকল্প নেওয়া হয়েছে। প্রতিবেশী ভারতের সঙ্গে কয়েকটি আন্তঃসংযোগ খুলে দেওয়া হয়েছে।’

তিনি কয়েকটি প্রকল্পের কথা উল্লেখ করে বলেন, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প, দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত নতুন লাইন নির্মাণ প্রকল্প,  যমুনা বহুমুখী সেতু নির্মাণ, জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত ডাবল লাইন নির্মাণ প্রকল্পসহ বর্তমানে রেলওয়েতে অনেক প্রকল্প চলমান আছে।

ইঞ্জিন বিষয়ে তিনি বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ৪০টি লোকোমোটিভ আসছে। দক্ষিণ কোরিয়া থেকে ইতোমধ্যে ১০টি বাংলাদেশে পৌঁছেছে। এভাবেই রেলকে ঢেলে সাজানোর জন্য বহুমুখী কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।’

রেলপথ মন্ত্রী আজকের এ কর্মশালায় অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ গ্রহণ করে লব্ধ জ্ঞান কাজে লাগিয়ে রেলযাত্রীদের সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান। বাংলাদেশ রেলওয়ে এবং ওয়াটার এইড যৌথভাবে এ কর্মশালার আয়োজন করেছে।

এ কর্মশালায় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, রেলওয়ে অতিরিক্ত মহাপরিচালক অপারেশন সরদার শাহাদত আলী, রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ, ওয়াটার এইড বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান বক্তব্য দেন। সভাপতিত্ব করেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার।

 

/এসএস/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম