শনাক্ত বেড়েই চলেছে, মৃত্যু আরও ১৮

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০২১, ১৬:০৪আপডেট : ১৪ মার্চ ২০২১, ১৭:১৫

দেশে করোনা শনাক্তের এক বছরের মাথায় দুই মাসের ব্যবধানে গত বুধবার আবারও হাজারের ঘরে পৌঁছায়  শনাক্ত। এরপর থেকে শনাক্ত শুধুই বাড়ছে। গতকাল শনিবারও (১৩ মার্চ) শনাক্ত হয়েছেন এক হাজার ১৪ জন। আজ রবিবার (১৪ মার্চ) এক হাজার ১৫৯ জন শনাক্তের কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।  

স্বাস্থ্য অধিদফতরের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় শনাক্ত এক হাজার ১৫৯ জনসহ এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৫ লাখ ৫৭ হাজার ৩৯৫ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৮ জন, এখন পর্যন্ত মারা গেছেন ৮ হাজার ৫৪৫ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৩৮৫ জন, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ লাখ ১১ হাজার ৬৯৫ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৬ হাজার ৫২৮টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ২০৬টি। এখন পর্যন্ত ৪২ লাখ ৬৪ হাজার ৫৫১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৭ দশমিক ১৫ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ০৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯১ দশমিক ৮০ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৫৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ১২ জন পুরুষ এবং নারী ৬ জন। এখন পর্যন্ত পুরুষ ৬ হাজার ৪৬৩ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন ২ হাজার ৮২ জন।

বয়স বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়াদের মধ্যে ৬০ ঊর্ধ্ব ১২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫ জন এবং ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন রয়েছেন।

বিভাগ বিশ্লেষণে দেখা যায়, ঢাকা বিভাগের মারা গেছেন ১০ জন, চট্টগ্রাম বিভাগের ৫ জন, রাজশাহী বিভাগের ২ জন এবং বরিশাল বিভাগের একজন।

২৪ ঘণ্টায় এই ১৮ জনই হাসপাতালে মারা গেছেন।

 

/এসও/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম