পাঁচ বছরের মধ্যে এডিপি বাস্তবায়নের হার সর্বনিম্ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০২১, ২২:১২আপডেট : ১৪ মার্চ ২০২১, ২২:১২

চলতি ২০২০-২১ অর্থবছরের প্রথম আট মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হার ৩৩ দশমিক ৮৩ শতাংশ। যা গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন। এই সময়ে এডিপি বাস্তবায়নে খরচ হয়েছে ৭২ হাজার ৬০৩ কোটি ৩৫ লাখ টাকা। যা মোট এডিপির ৩৩ দশমিক ৮৩ শতাংশ। এর আগে অর্থাৎ ২০১৯-২০ অর্থবছরে জুলাই-ফেব্রুয়ারি এই আট মাসে এডিপিতে খরচ হয়েছিল ৮০ হাজার ১৪৩ কোটি ৬ লাখ টাকা, যা মোট এডিপির ৩৭ দশমিক ২৬ শতাংশ।

রবিবার (১৪ মার্চ) বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) প্রকাশিত মাসিক ভিত্তিতে মন্ত্রণালয় ও বিভাগগুলোর এডিপি বাস্তবায়ন অগ্রগতি সংক্রান্ত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

আইএমইডির প্রতিবেদনে বলা হয়েছে, এরও আগে ২০১৮-১৯ অর্থবছরে এই সময়ে এডিপিতে খরচ হয়েছিল ৭০ হাজার ৭৭১ কোটি ৭৮ লাখ টাকা, অর্থাৎ বাস্তবায়ন হার ছিল ৩৯ দশমিক ১৩ শতাংশ। ২০১৭-১৮ অর্থবছরে এই সময়ে এডিপিতে খরচ হয়েছিল ৬২ হাজার ৩৭১ কোটি ৬৮ লাখ টাকা, অর্থাৎ বাস্তবায়ন হার ৩৮ দশমিক ০১ শতাংশ। ২০১৬-১৭ অর্থবছরের প্রথম ৮ মাসে এডিপিতে খরচ হয়েছিল ৪৫ হাজার ৫৩২ কোটি টাকা, যার বাস্তবায়ন হার ৩৬ দশমিক ৯১ শতাংশ।

তবে আইএমইডি সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী জানিয়েছেন, করোনার কারণে এডিপি বাস্তবায়নে নেতিবাচক প্রভাব পড়েছে। বছর শেষে বাস্তবায়ন হার ৮০ শতাংশের বেশি হবে।

/এসআই/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম