ঢাকায় আসছেন দুই রাষ্ট্রপ্রধান ও  তিন সরকার প্রধান

বাংলা  ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০২১, ১৯:৫২আপডেট : ১৫ মার্চ ২০২১, ২০:২২

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এই অঞ্চলের দুজন রাষ্ট্রপ্রধান ও তিনজন সরকার প্রধান বাংলাদেশ সফর করবেন। এই শীর্ষনেতারা আগামী ১৭ থেকে ২৬ মার্চের মধ্যে ঢাকা সফর করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। সোমবার (১৫ মার্চ) এই সফর উপলক্ষে আয়োজিত ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। 

মন্ত্রী বলেন, তারা এসে যে সম্মান প্রদর্শন করবেন সেজন্য আমরা অত্যন্ত আনন্দিত। এই সফর প্রদর্শন করে যে আমাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অত্যন্ত গভীর এবং আমাদের প্রধানমন্ত্রীর ওপর যে আস্থা সেজন্য তারা বাংলাদেশে আসছেন। এটি ভালো সময় না। তারপরও তারা আসছেন এটি একটি ঐতিহাসিক বিষয়।

অনুষ্ঠান শুরু হবে ১৭ মার্চ। প্রথম সফরে আসবেন মালদ্বীপের রাষ্ট্রপতি ইবরাহিম মোহামেদ সলিহ। তিনি ১৭ ও ১৮ মার্চ ঢাকা অবস্থান করবেন।

১৯ থেকে ২০ মার্চ ঢাকা সফর করবেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভাণ্ডারী দুদিনের সফরে আসবেন ২২ মার্চ। ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং ২৩ মার্চ ঢাকায় আসবেন দুদিনের জন্য। ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকা সফর করবেন।

রাষ্ট্রপতি আব্দুল হামিদ বিদেশি রাষ্ট্রপতিদের অভ্যর্থনা জানাবেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীদের অভ্যর্থনা জানাবেন।  সবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হবে বলে জানাবেন পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, প্রতিটি দেশের সঙ্গে সমঝোতা স্মারক হবে। মালদ্বীপের সঙ্গে চারটি, শ্রীলঙ্কার সঙ্গে আরও বেশি, নেপালেরও সঙ্গে হবে। এজন্য আমরা বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করছি।

এই ১০ দিনে তাদের বিভিন্ন অনুষ্ঠান থাকবে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই সময়ে জনগণের চলাচলে কিছুটা অসুবিধা হবে। আমরা আশা করি জনগণ এটি গ্রহণ করবে। আমরা অনুষ্ঠানগুলো এমনভাবে করেছি যে বেশিরভাগ অনুষ্ঠান ছুটির দিনে, কাজের দিনের সংখ্যা কম।

তিস্তা চুক্তি

তিস্তা চুক্তি নিয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, তিস্তা চুক্তি অনেক আগে চূড়ান্ত হয়েছে। যারা এর সঙ্গে জড়িত ছিলেন তারা আমাদের জানিয়েছেন যে এর প্রতিটি পাতায় সই করা আছে সচিব পর্যায়ে। কিন্তু চুক্তিটি কী কারণে হয়নি এটি আপনারা জানেন। ভারত সরকার বারবার অঙ্গীকার করেছে তারা এই চুক্তিকে সম্মান করে। এর কোনও ব্যত্যয় হয়নি।

বাংলাদেশ সফরকালে নরেন্দ্র মোদি সাতক্ষীরা ও ও গোপালগঞ্জে দুটি মন্দির পরিদর্শন করবেন। এরমধ্যে গোপালগঞ্জের মতুয়া সম্প্রদায়ের ওড়াকান্দি মন্দির সফরের সঙ্গে ভারতের রাজনৈতিক সম্পর্ক আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এটি আমাদের সৌভাগ্য একটি দেশের সরকার প্রধান ঢাকা শহরের বাইরে যাচ্ছেন। তিনি সাতক্ষীরার যশোশ্বরী মন্দিরে যাবেন। একটি পুরনো মন্দির এবং সেখানে গিয়ে তিনি স্বল্প সময়ের জন্য প্রার্থনা করবেন।

নরেন্দ্র মোদি টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি ও ওড়াকান্দিতে যাবেন জানিয়ে মন্ত্রী বলেন, সেখানকার সংসদ সদস্য শেখ সেলিম এবং পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির প্রধান ফারুক খান মোদিকে অভ্যর্থনা জানাবেন। ওখানে তিনি প্রার্থনা করবেন এবং সেখানকার কিছু স্থানীয় লোকজনের সঙ্গে আলাপ করবেন।

ওই তীর্থস্থান সফরের মাধ্যমে ভারতের কোনও রাজনৈতিক বিষয় আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এটি আমি বলতে পারবো না।

/এসএসজেড/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম