অবৈধ দখলে থাকা বনের ৮৩৬ একর ভূমি উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০২১, ২০:২৩আপডেট : ১৫ মার্চ ২০২১, ২০:২৩

বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অবৈধ দখলে থাকা  বনের ৮৩৬ একর ভূমি উদ্ধার করা হয়েছে। সোমবার (১৫ মার্চ) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে মন্ত্রণালয় এ তথ্য জানায়।

এর আগে গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত কমিটির বৈঠকে জানানো হয়েছিল, সারা দেশে বনের জমি জবরদখল করে রেখেছেন মোট এক লাখ ৬০ হাজার ৫৬৬ জন। তাদের দখলে আছে ২ লাখ ৫৭ হাজার ১৫৮ একর বনভূমি। বনের জমি দখল করে ঘরবাড়ি নির্মাণ, কৃষিকাজ থেকে শুরু করে তৈরি করা হয়েছে শিল্পকারখানা। মোট দখলদারদের মধ্যে ৮৮ হাজার ২১৫ জন সংরক্ষিত বনভূমি দখল করে রেখেছেন। তাদের জবর দখলে আছে এক লাখ ৩৮ হাজার ৬১৩ দশমিক শূন্য ৬ একর সংরক্ষিত বনভূমি।

সংসদীয় কমিটি বনের জমি পুনরুদ্ধারের সুপারিশ করেছিল। সোমবার বৈঠকের পর সংসদ সচিবালয়ের  সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে দেশের বিভিন্ন বনাঞ্চলে জবর দখলকৃত বনভূমি উদ্ধারের কার্যক্রম নিয়ে আলোচনা হয়। এ বিষয়ে কার্যক্রম অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়। বৈঠকে জানানো হয়, এরইমধ্যে বিভিন্ন অঞ্চলের ৮৩৬ একর ভূমি উদ্ধার করা হয়েছে।

বৈঠকে দেশের স্বার্থে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং আইনজীবীদের ওপর অর্পিত দায়িত্ব আরও গুরুত্ব, জবাবদিহি ও দায়বদ্ধতার সঙ্গে সম্পাদনের সুপারিশ করা হয়। এ ছাড়া স্বাধীনতার ৫০ বছর উদযাপনকে কেন্দ্র করে নেওয়া বিভিন্ন প্রকল্পের কার্যক্রমকে দ্রুততার সঙ্গে নির্ধারিত সময়ে শেষ করার সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে কমিটির সদস্য পরিবেশন, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন, উপমন্ত্রী হাবিবুন নাহার, নাজিম উদ্দিন আহমেদ, তানভীর শাকিল জয়, জাফর আলম, রেজাউল করিম, খোদেজা নাসরিন আক্তার হোসেন ও শাহীন চাকলাদার বৈঠকে অংশ নেন।

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম