মালদ্বীপের রাষ্ট্রপতির বাংলাদেশ সফরে নতুন ক্ষেত্র উন্মোচিত হবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০২১, ২০:২৭আপডেট : ১৫ মার্চ ২০২১, ২০:২৯

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ১০ দিন ব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। যা আগামী ১৭ থেকে ২৬ মার্চ পর্যন্ত জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ার পাঁচটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান অংশগ্রহণ করবেন। এরমধ্যে প্রথমে আসবেন মালদ্বীপের রাষ্ট্রপতি ইবরাহিম মোহামেদ সলিহ। তার সফরে দুই দেশের সম্পর্কে নতুন ক্ষেত্র উন্মোচিত হবে মনে করছে বাংলাদেশ।

সোমবার (১৫ মার্চ) ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে এই কথা জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। মালদ্বীপের রাষ্ট্রপতির বাংলাদেশ সফরকালে দুই রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে আলোচনার মাধ্যমে বিরাজমান সুসম্পর্ক আরও জোরদার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আগামী ১৭-১৯ মার্চ মালদ্বীপের রাষ্ট্রপতির সঙ্গে সফরসঙ্গী হিসেবে তার সহধর্মিনী ফার্স্টলেডি ম্যাডাম ফাজনা আহমেদ, পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ শহীদ ও অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রীসহ মোট ২৭ জন অতিথি আসবেন।

মালদ্বীপ বাংলাদেশের ঘনিষ্ঠ প্রতিবেশী এবং বন্ধুরাষ্ট্র। ১৯৭৮ সালে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হওয়ার পর থেকে দুই দেশ বিভিন্ন দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক ইস্যুতে একসঙ্গে কাজ করে যাচ্ছে। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার মালদ্বীপ। দেশটিতে প্রবাসী বাংলাদেশির সংখ্যা সেই দেশের মোট জনসংখ্যার শতকরা ২০ ভাগ। এছাড়া ব্যবসা-বাণিজ্য, মৎস, স্বাস্থ্য, পর্যটনসহ নানাক্ষেত্রে আঞ্চলিক সহযোগিতায় মালদ্বীপের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

সফরসূচি
১৭ মার্চ সকালে বিমানবন্দরে মালদ্বীপের রাষ্ট্রপতিকে বাংলাদেশের রাষ্ট্রপতি স্বাগত জানাবেন। তারপর তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে এবং ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সম্মান জানাবেন। বিকালে ন্যাশনাল প্যারেড গ্রাউন্ডে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিবেন এবং সেখানে বক্তব্য প্রদান করবেন।

১৮ মার্চ সকালে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন এবং রাষ্ট্রপ্রতির আতিথিয়তায় বঙ্গভবনে সন্ধ্যায় তিনি একটি রাষ্ট্রীয়ভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ শেষে ১৮ মার্চ রাতেই বাংলাদেশ ত্যাগ করবেন।

প্রসঙ্গত, মালদ্বীপের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ শহীদ ৮-১১ ফেব্রুয়ারি ২০২১ সময়কালে পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে বাংলাদেশ সফর করেন। ওই সফরে দুই পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে আনুষ্ঠানিক বৈঠকে দুদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক উন্নয়নের জন্য ফলপ্রসূ আলোচনা হয় এবং দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। তারই ধারবাহিকতায়, মালদ্বীপের রাষ্ট্রপতি তার ঢাকা সফরকালে ১৮ মার্চ বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন। সেই সময়ে দুই দেশের সরকার প্রধানের উপস্থিতিতে বিভিন্ন ক্ষেত্র ভিত্তিক পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে বলে আশা প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী।

/এসএসজেড/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম