‘সংক্রমণ বাড়লে বইমেলা নিয়ে নতুন সিদ্ধান্ত’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০২১, ১৪:১০আপডেট : ১৬ মার্চ ২০২১, ১৫:০৩

দেশে করোনার সংক্রমণ বাড়লে একুশে বইমেলা নিয়ে নতুন করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। মঙ্গলবার (১৬ মার্চ) বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

আগামী ১৮ মার্চ বইমেলা উদ্বোধন উপলক্ষে মঙ্গলবার (১৬ মার্চ) এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, ‘আগে জীবন। যদি কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যায় যে, মেলা চালানোর মতো আর সুযোগ না থাকে, সেক্ষেত্রে আমাদের নতুন করে সিদ্ধান্ত নিতেই হবে। মহামারিকে আমন্ত্রণ জানানো যাবে না। সেক্ষেত্রে নতুন করে সিদ্ধান্ত নিতে হতে পারে। তখন অপ্রিয় হলেও কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে। তবে সংক্রমণ পরিস্থিতি যেন সে পর্যায়ে না যায় সেটাই সবার চাওয়া।’

এর আগে, সকালে বইমেলার অস্থায়ী পুলিশ ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) কৃষ্ণপদ রায় বলেন, ‘বইমেলায় প্রকাশকদের ওপর হামলার কোনও হুমকি নেই।’

‘সংক্রমণ বাড়লে বইমেলা নিয়ে নতুন সিদ্ধান্ত’ তিনি আরও বলেন, ‘বইমেলায় এবার প্রধানত তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। পোশাকধারী পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ সদস্যরাও দায়িত্ব পালন করবেন। এছাড়া, সিসিটিভি, আর্চওয়ে থাকবে, গোয়েন্দা সংস্থা ও ডিবির টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে।’ এছাড়া মোবাইল ও ফুট পেট্রোল টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে বলে জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কৃষ্ণপদ রায় বলেন, ‘বইমেলায় কোনও ধরনের নাশকতা ও প্রকাশকদের ওপর হামলার হুমকি নেই। তবে অতীতের ঘটনা মাথায় রেখেই আমরা গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছি। মানুষের অনুভূতিতে আঘাত দেয় এমন বই প্রকাশ হচ্ছে কিনা আমরা খোঁজ রাখছি। কেউ অপরাধমূলক কাজ করছে কিনা সে বিষয়েও আমরা নজরদারি করছি।’ এমন কোনও তথ্য পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

আরও পড়ুন:
মেলায় এবার বই শুকাতে হবে?
‘যারা মেলায় আসবেন তারা অবশ্যই মাস্ক পরে আসবেন’

ছবি: সাজ্জাদ হোসেন

/এসএমএ/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম