সাইনবোর্ডেই সীমাবদ্ধ সেন্টমার্টিনের পরিবেশ সংরক্ষণ: সংসদীয় কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০২১, ১৫:৫৩আপডেট : ১৬ মার্চ ২০২১, ১৫:৫৩

দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের পরিবেশ সংরক্ষণের কার্যক্রম সাইনবোর্ড, পত্রিকায় বিজ্ঞপ্তি ও সভা-সেমিনারের মাধ্যমেই সীমাবদ্ধ রয়েছে বলে অভিযোগ তুলেছে সংসদীয় কমিটি। দায়িত্বপ্রাপ্ত সংস্থা পরিবেশ অধিদফতর অপরিকল্পিত ও অনুমোদনবিহীন স্থাপনা উচ্ছেদ এবং পর্যটকদের চাপ নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে সংসদীয় কমিটিতে অভিযোগ উঠেছে। পরে কমিটি সেন্টমার্টিন দ্বীপের রক্ষণাবেক্ষণের দায়িত্ব কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের হাতে দেওয়ার জন্য মন্ত্রিপরিষদ বিভাগের সঙ্গে পরামর্শের সুপারিশ করেছে।

মঙ্গলবার (১৬ মার্চ) সংসদ ভবনে অনুষ্ঠিত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকের কার্যবিবরণী থেকে এ তথ্য জানা গেছে। বৈঠকে ওই কার্যবিবরণীটি অনুমোদন করা হয়েছে। এর আগে এই সংসদীয় কমিটি বিচ ম্যানেজমেন্ট কমিটি তুলে দিয়ে কক্সবাজার সমুদ্র সৈকতের দায়িত্ব কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের হাতে দেওয়ার সুপারিশ করেছিল।

জানা গেছে, সংসদীয় কমিটির আগের বৈঠকে সেন্টমার্টিন দ্বীপের পরিবেশ সংরক্ষণ নিয়ে আলোচনা হয়। ওই বৈঠকে কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, ‘পরিবেশ অধিদফতর দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের জীববৈচিত্র্যের উন্নয়ন, ব্যবস্থাপনা ও সংরক্ষণ কার্যক্রম সঠিকভাবে পালন করতে পারছে না। সেন্টমার্টিনে পরিবেশগত হুমকি দিন দিন চরম হয়ে উঠলে পরিবেশ অধিদফতর কয়েকটি সাইনবোর্ড, পত্রিকায় বিপ্তপ্তি এবং সভা-সেমিনারের মাধ্যমেই তাদের কার্যক্রম সীমাবদ্ধ রেখেছে। এছাড়া সেখানে অপরিকল্পিত এবং অনুমোদনবিহীন দোকানপাট উচ্ছেদ এবং পর্যটকদের চাপ নিয়ন্ত্রণে প্রতিষ্ঠানটি সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।’ এ সময় তিনি সেন্টমার্টিন দ্বীপের রক্ষণাবেক্ষণের দায়িত্ব কক্সবাজার ‍উন্নয়ন কর্তৃপক্ষের কাছে ন্যস্ত করার প্রস্তাব করেন। পরে কমিটি সেন্টমার্টিন দ্বীপের রক্ষণাবেক্ষণের দায়িত্ব কক্সবাজার ‍উন্নয়ন কর্তৃপক্ষের কাছে ন্যস্ত করার জন্য মন্ত্রিপরিষদ বিভাগের পরামর্শ নেওয়ার সুপারিশ করেন। এদিকে মঙ্গলবারের বৈঠকে ওই সুপারিশের অগ্রগতি তুলে ধরা হয়। এতে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বৈঠককে জানায়, তারা সেন্টমার্টিনের রক্ষণাবেক্ষণের দায়িত্ব কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের কাছে ন্যস্ত করার বিষয়ে শিগগিরই মন্ত্রিপরিষদ বিভাগকে চিঠি দেবে।

এদিকে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিটি চট্টগ্রামের হালিশহরে মসজিদ সংলগ্ন ফাঁকা জায়গাটিতে পার্ক তৈরির সুপারিশ করেছে। এছাড়া চট্টগ্রামের জিইসি মোড়ে সরকারি-বেসরকারি অংশীদারীত্বের ভিত্তিতে বহুতল বাণিজ্যিক কাম আবাসিক ভবন নির্মাণ প্রকল্প বাস্তবায়নে সৃষ্ট জটিলতা দ্রুত নিরসনের জন্য পুনরায় টেন্ডার আহ্বানসহ  নতুন করে কার্যক্রম শুরুর সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটি সদস্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, নারায়ণ চন্দ্র চন্দ, বজলুল হক হারুন এবং ফরিদা খানম অংশগ্রহণ করেন।

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম