বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বুধবার (১৭ মার্চ)সারাদেশের সব শপিং মল, মার্কেট ও দোকান বন্ধ থাকবে।
রবিবার (১৪ মার্চ)দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন এ ঘোষণা দেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান, কাঁচাবাজার ও ওষুধের দোকানখোলা থাকবে।









